নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা
ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
Tnntv24.সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গ্রন্থাগারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত, জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের গবেষনা অফিসার এ কে এম মুজাম্মিল হক।
কর্মশলায় কারুশিল্পীরা তাদের সমস্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সরকারের প্রতি প্রনোধনা দেওয়ার দাবি করেন।
পরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন থেকে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়।








