বিদ্যুৎ মন্ত্রীকে ‘কাউয়া টুকু’ আখ্যা দিলেন
অ্যাড. মাহবুবুর রহমান ঈসমাইল
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘কাউয়া টুকু’ আখ্যা দিয়েছেন, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহবায়ক ও শ্রমিক নেতা এড. মাহাবুবুর রহমান ঈসমাইল।
মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। অতিরিক্ত বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে ওই সমাবেশ এবং পরবর্তীতে একটি গণ-মিছিলে অনুষ্ঠিত হয়।
প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও গণমিছিল করেছে ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’। সমাবেশে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘প্রতিকূলতা এলেও আমরা প্রিপেইড মিটার ব্যবহার করব না। প্রয়োজনে মামলার মুখোমুখি হব, জেলে যাব; তবুও নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বসাতে দেওয়া হবে না।’
সমাবেশে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘আমরা কোনোভাবেই সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া এই অন্যায্য প্রিপেইড মিটার ব্যবহার করব না। এর জন্য যত প্রতিকূলতাই আসুক না কেন আমরা মামলার মুখোমুখি হব, প্রয়োজনে জেলে যাব, তবুও নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বসাতে দেওয়া হবে না।’
প্রিপেইড মিটারবিরোধী আন্দোলনে সংহতি প্রকাশ করায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।
মাসুম বলেন, ‘নিয়মতান্ত্রিক আন্দোলনে যদি কর্তৃপক্ষ সজাগ না হয়, তবে প্রয়োজনে কঠোর হরতাল ডেকে পুরো নারায়ণগঞ্জ অচল করে দেওয়া হবে।’
সরকারের শীর্ষ পর্যায় ও বিদ্যুৎ বিভাগের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত শান্তিকামী ও মানবিক মানুষ। আমরা রাজপথে শান্তি বজায় রেখে আন্দোলন করতে চাই। দয়া করে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করবেন না এবং আমাদের জীবনকে বিষাদময় করে তুলবেন না।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে সংসদ সদস্য আবুল কালাম সাহেব আমাদের সামনেই মুঠোফোনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন—উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বসানোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে মাসুম বলেন, ‘বিদ্যুৎ বিভাগ যে তেলেসমাতি ও বৈষম্য তৈরি করছে, তা আপনি নিজে খতিয়ে দেখুন। প্রিপেইড মিটারের কারণে সাধারণ গ্রাহকেরা যে সীমাহীন দুর্ভোগে পড়েছেন, তা উপলব্ধি করে নারায়ণগঞ্জসহ সারা দেশ থেকে এই অমানবিক প্রিপেইড মিটার প্রকল্প অবিলম্বে সম্পূর্ণ প্রত্যাহার ও বাতিল করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।’
নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা হাজী রুহুল আমীন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ভবানী শঙ্কর রায়সহ স্থানীয় বিভিন্ন নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।








