নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবিতে মানববন্ধন বিক্ষোভ,দীর্ঘ যানজট:Tnntv24
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড।Tnntv24
রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ। দীর্ঘ যানজট।Tnntv24
রূপগঞ্জে মসজিদ  কমিটি নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের রক্তক্ষয়ীসংঘর্ষ, আহত-১০:Tnntv24
রূপগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসা  শিক্ষার্থীর মৃত্যু:Tnntv24
রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ:Tnntv24
রূপগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামিদের  গ্রেফতারের দাবিতে মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লার নির্মানাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার:Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা, আহত দুই পুলিশ, আটক ২।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবিতে মানববন্ধন বিক্ষোভ,দীর্ঘ যানজট:Tnntv24

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবিতে মানববন্ধন বিক্ষোভ,দীর্ঘ যানজট:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবিতে মানববন্ধন বিক্ষোভ,দীর্ঘ যানজট:Tnntv24

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের

দাবিতে মানববন্ধন বিক্ষোভ ,দীর্ঘ যানজট

Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের আন্ডারপাসের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় এলাকাবাসী।

এতে সড়কের উভয় দিকে যানচলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রী সাধারন ও চালকেরা।সোমবার (১৭ আগষ্ট) বেলা ১১ টা থেকে দুপুর  ১টা পর্যন্ত এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় এ কর্মসূচী পালন করেন তারা।

এলাকাবাসী জানায়, এশিয়ান হাইওয়ে সড়কে ৬ লেনের উন্নয়ন করনের কাজ চলমান। সড়কের কালাদী এলাকায় উভয় পাশে কয়েকটি গ্রামে প্রায় ৬ হাজার মানুষ বসবাস করে। এসব এলাকার বহু ছেলে মেয়ে স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। এমনকি অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন অনেকটা ঝুঁকি নিয়ে এ সড়ক পাড়াপাড় হতে হয়। গত ৭ আগষ্ট এলাকাবাসী  কালাদী এলাকায় আন্ডার পাসের দাবী জানিয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের আবেদন করেন। এমনকি একাধীকবার মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন তারা। কর্তৃপক্ষ দাবী পু্রনের আশ্বাস দিয়েও আন্ডারপাস না করে সড়ক নির্মান করে ফেলছে।
সেজন্য সোমবার বেলা ১১ টার দিকে কালাদীসহ আশপাশের কয়েক গ্রামে কয়েকশ’ নারীপুরুষ আন্ডারপাসের দাবীতে সড়কে মানববন্ধন করে। একপর্যায়ে তারা সড়কের উভয় দিকে অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দুপুর পৌঁনে ১ টারদিকে সড়ক ও জনপদ অধিপ্তর, পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এদিকে দুপুর  ১ টারদিকে এলাকাবাসীকে আগামী বুধবার সড়কে আন্ডার পাস করে দেবার সিদ্ধান্তের আশ্বাস দিলে সড়ক থেকে লোকজন সরে দাঁড়ায়।
আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে সড়ক সংস্কারের সমস্ত কাজ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!