নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
প্রশাসনের বিভিন্ন বাহিনীর পোশাকে ডাকাতি রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানের বোনের  বাড়ি থেকে অস্ত্র উদ্ধার,থানায় মামলা:Tnntv24 
অটোফাইন সিস্টেমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে-স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।Tnntv24
বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় দুর্গম এলাকায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:Tnntv24
রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবিতে মানববন্ধন বিক্ষোভ,দীর্ঘ যানজট:Tnntv24
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড।Tnntv24
রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ। দীর্ঘ যানজট।Tnntv24
রূপগঞ্জে মসজিদ  কমিটি নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের রক্তক্ষয়ীসংঘর্ষ, আহত-১০:Tnntv24
রূপগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসা  শিক্ষার্থীর মৃত্যু:Tnntv24
রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ:Tnntv24
রূপগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামিদের  গ্রেফতারের দাবিতে মানববন্ধন:Tnntv24
Next
Prev

অটোফাইন সিস্টেমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে-স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।Tnntv24

অটোফাইন সিস্টেমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে-স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
অটোফাইন সিস্টেমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে-স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।Tnntv24

অটোফাইন সিস্টেমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

চাঁদাবাজি বন্ধ হবে-স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ফলে চাঁদাবাজি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এ প্রযুক্তির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল, উল্টোপথে যানবাহন চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশ এ প্রযুক্তি চালু করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত মহাসড়ককে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনতে ইতোমধ্যে ৪৯০টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত হওয়ার পর নিবন্ধিত মালিকের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। পরে নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে জরিমানার টাকা পরিশোধ করা যাবে।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!