নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন বিতরণ:Tnntv24
সংবাদ সম্মেলন:ঋনের কিস্তি দিতে না পারলে ক্লাসিফাড না করাসহ ৯ দফা দাবি করেছেন বিকেএমইএর সভপতি মোহাম্মদ হাতেম। Tnntv24
আপনারা সরকারি দলের নন বিরোধী দলের—- আব্দুল জব্বার :Tnntv24
রূপগঞ্জে ছাদবাগান ও নার্সারির বিস্তারে নীরব বিপ্লব ঘটছে , ব্যবসা সফল:Tnntv24
চড়াই উৎরাইয়ে দীর্ঘ ১৮ বছর পর   রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সোহেল সভাপতি, হানিফ সাধারণ সম্পাদক:Tnntv24
নারায়ণগ‌ঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: অস্ত্রসহ ১১ আসামি গ্রেফতার—– সংবাদ সম্মেলনে পুলিশ সুপার।Tnntv24
পূর্বাচল আদর্শ সেবা সংস্থার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ:Tnntv24
মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত  ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে:Tnntv24 
মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ: রূপগঞ্জের সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয়:Tnntv24
নারায়ণগঞ্জে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন বিতরণ:Tnntv24

রূপগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন বিতরণ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন বিতরণ:Tnntv24
রূপগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে
সেলাই মেশিন বিতরণ
 Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরীব, অসহায় ও সুবিধাবঞ্ছিত নারীদের মাঝে শনিবার   (২২ আগষ্ট)  দুপুরে নগদ টাকা, সেলাই মেশিন, চিকিৎসা সহায়তা, স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদান, উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি সেলিম ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আব্দুল আজিজ মাস্টার, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান, সহসভাপতি রফিকুল ইসলাম, সাবেক যুগ্ন সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, ছাত্রদল নেতা ইসমাইল মামুন, মাসুম বিল্লাহ প্রমুখ।
সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ‘আমাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আমরা মনে করি সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকা দরকার। তারই অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই আয়োজন আজকেই শেষ নয়, এটা ধারাবাহিকভাবে চলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে থাকবে।’ প্রায় সাড়ে ৩ কোটি টাকার অনুদান অসহায়দের মাঝে বিতরণ করা হয়। পরে উপজেলার প্রতিটি এলাকায় খেলাধুলার জন্য ফুটবল, ক্রিকেট, জার্সি বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!