নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

আদালত স্থানান্তর নিয়ে বিভ্রান্তি নয়, বর্তমান স্থানেই কার্যক্রম চান নারায়ণগঞ্জের আইনজীবীরা:Tnntv24

আদালত স্থানান্তর নিয়ে বিভ্রান্তি নয়, বর্তমান স্থানেই কার্যক্রম চান নারায়ণগঞ্জের আইনজীবীরা:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আদালত স্থানান্তর নিয়ে বিভ্রান্তি নয়, বর্তমান স্থানেই কার্যক্রম চান নারায়ণগঞ্জের আইনজীবীরা:Tnntv24

 

আদালত স্থানান্তর নিয়ে বিভ্রান্তি নয়, বর্তমান

স্থানেই কার্যক্রম চান নারায়ণগঞ্জের আইনজীবীরা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে আদালতের কয়েকটি কার্যক্রম অন্যত্র স্থানান্তরের আলোচনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবী সমিতি। তাদের দাবি, এ বিষয়ে এখনো কোনো সরকারি আদেশ বা প্রজ্ঞাপন তারা পায়নি।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ভবনে আয়োজিতন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির নেতারা।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান বলেন, বর্তমান আদালত প্রাঙ্গণেই বিভিন্ন আদালতের কার্যক্রম চলছে। কয়েকটি আদালত শহরের কালীরবাজার পুরাতন কোর্টের নতুন ভবনে স্থানান্তরের আলোচনা থাকলেও, এ বিষয়ে সমিতিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

“আদালতের কোনো কার্যক্রম অন্যত্র নেওয়ার বিষয়ে আমরা এখনো কোনো সরকারি আদেশ বা প্রজ্ঞাপন পাইনি। প্রয়োজন হলে বর্তমান আদালত প্রাঙ্গণেই পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করে কার্যক্রম চালানো সম্ভব।

আইনজীবী নেতাদের দাবি, আদালত অন্যত্র সরানো হলে সেবা নেওয়া আশা সাধারণ মানুষ, চাষাঢ়াসহ শহরে আশেপাশের মানুষের চাপ ও যানজট আরও বাড়বে। তাই আদালত স্থানান্তর না করে বর্তমান স্থানেই প্রয়োজনীয় অবকাঠামো তৈরির দাবি জানান তারা।

এ নিয়ে অন্য কেউ বিভ্রান্তি ছড়ালেও সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!