নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন:Tnntv24

নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন:Tnntv24

নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা মামলায়

একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে সিএনজি চালক মো. জামাল হত্যা মামলায় একজন আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় আসামীরা অনুপস্থিত ছিলো।

নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান জানান, ২০১১ সালের ১৩ জুলাই রাতে নারায়ণগঞ্জ সদর থানার চাষাড়ার আমলাপাড়ার ১৯১ প্রেসিডেন্ট রোড এলাকায় একটি বাড়ির পাশে পরিত্যাক্ত টয়লেট থেকে বস্তাবন্দি অবস্থায় সিএনজি চালক জামালের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার স্ত্রী সখিনা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে ২০১১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে মৃত্যুদণ্ড এবং মো. আকাশ আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপরদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ নম্বর আসামি মো. আরাফাত খান ওরফে শান্ত এবং ৪ নম্বর আসামি মো. খোকন মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!