নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে : নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে  বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই:Tnntv24
মিছিলের প্রস্তুতির সময় পলাতক আজমেরী ওসমানের ১০ সমর্থক গ্রেফতার।Tnntv24
রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে  অবসরে গেলেন শিক্ষক:Tnntv24
রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশ দৈনিক জনতা’র ৪৩ বর্ষ পূর্তি উদযাপন:Tnntv24
সোনারগাঁও জাদুঘরের পরিচালক মাহবুবুল আলমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ।Tnntv24
জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিহীনদের প্রতিবাদ সভা:Tnntv24
রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী  সড়ক ধসে চলাচলের অনুপযোযী:Tnntv24
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নারায়ণগঞ্জের দায়িত্ব পালন করবেন।Tnntv24
রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার:Tnntv24
Next
Prev

মিছিলের প্রস্তুতির সময় পলাতক আজমেরী ওসমানের ১০ সমর্থক গ্রেফতার।Tnntv24

মিছিলের প্রস্তুতির সময় পলাতক আজমেরী ওসমানের ১০ সমর্থক গ্রেফতার।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মিছিলের প্রস্তুতির সময় পলাতক আজমেরী ওসমানের ১০ সমর্থক গ্রেফতার।Tnntv24

মিছিলের প্রস্তুতির সময় পলাতক

আজমেরী ওসমানের ১০ সমর্থক গ্রেফতার

Tnntv24.ফতুল্লা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সদর উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে  নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ‘পলাতক’ আজমেরী ওসমানের ১০ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবরার আহম্মেদ নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। অপর নয়জন ফতুল্লা মডেল থানার বিসিক এলাকার বাসিন্দা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভূইগড়-সাইনবোর্ড এলাকায় সরকারবিরোধী মিছিল করে নাশকতার প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন তথ্য পুলিশের কাছে আসে। এর ভিত্তিতে সন্ধ্যার পর থেকে পুলিশের একাধিক দল মহাসড়কের ভূইগড় ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয়।

ওসি বলেন, রাত ১০টার দিকে সাইনবোর্ড এলাকার গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়কে গ্রেপ্তার ব্যক্তিসহ আরও কয়েকজন জড়ো হচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে অধিকাংশ দৌড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়।

মাহাবুবুর আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, আজমেরী ওসমানের সমর্থনে লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশে তারা সেখানে জড়ো হয়েছিলেন। মিছিল শুরু করার আগমুহূর্তে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!