নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
বড় সরদার বাড়ি রক্ষায় মানববন্ধন, কোক স্টুডিওর শুটিংসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি:Tnntv24
পূর্বাচলে বেড়াতে গিয়ে বন্ধুদের হাতে বন্ধু খুন! দুই বন্ধু গ্রেফতার।Tnntv24
ফ্যাসিষ্টরা অস্ত্র, মাদক ব্যবসা পেশা হিসেবে নিয়ে নারায়ণগঞ্জের প্রশাসনকে ধংশ করে দিয়েছিল – সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী:Tnntv24
নারায়ণগঞ্জে নির্মাণাধীন কদমরসুল সেতুর দখলকৃত ভূমি উচ্ছেদের দাবিতে স্মারকলিপি:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24

নারায়ণগঞ্জ মহানগর

বিএনপির র‌্যালিতে হাতাহাতি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিতে হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল বের হয়ে চাষাঢ়া সমবায় মার্কেটের সামনে পৌছানোর পর এ হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় স্বেচ্ছাসবকদল নেতা রাইয়ানের নেতৃত্বে একটি গ্রুপ মহানগর বিএনপির সদস্য ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত শাহীন আহম্মেদকে মারধর করতে দেখা গেছে।

তবে ঠিক কি কারণে এই হাতাহাতির ঘটনাটি ঘটে তার স্পষ্ট কারণ জানা যায়নি। হাতাহাতির এক পর্যায় সামনে উপস্থিত থাকা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান শাহীন আহম্মেদকে ছাড়িয়ে নিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এ ব্যাপারে শাহীন আহম্মেদ জানান,মারামারির কোনো ঘটনা ঘটেনি। মিছিলে নেতাকর্মীদের সামনের সারিতে আসতে ধাক্কা নিয়ন্ত্রণ করতে একটু হট্টগোল হয়েছে। এছাড়া তেমন বড় কিছু ঘটেনি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহানগর বিএনপির সদস্য শাহীন আহম্মেদকে কিলঘুষি মারাসহ তার পড়নের গেঞ্জি টানতেও দেখা গেছে। এসময় সামনে থাকা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দ্রুত শাহীন আহম্মেদকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!