নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
এনসিসি’র সঙ্গে যুক্ত হচ্ছে তিন ইউনিয়ন: ফতুল্লা-কুতুবপুর ও এনায়েত নগর। বাদ পরল কাশিপুর।Tnntv24
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ঝটিকা মিছিল:Tnntv24
রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধি:Tnntv24
নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় ৭জনের যাবজ্জীব কারাদণ্ড:Tnntv24
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই  মাদক ব্যবসায়ী গ্রেফতার:Tnntv24
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূটার  শাকিল গ্রেপ্তার:Tnntv24
রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত:Tnntv24
রনি ও আলমগীরের সহযোগীতায় ক্রীড়া সামগ্রী পেলো স্কুলের ফুটবল খেলোয়াররা।Tnntv24
রূপগঞ্জে র‍্যাবের অভিযানে অনলাইনে ভূয়া চাকরির প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার:Tnntv24
Next
Prev

এনসিসি’র সঙ্গে যুক্ত হচ্ছে তিন ইউনিয়ন: ফতুল্লা-কুতুবপুর ও এনায়েত নগর। বাদ পরল কাশিপুর।Tnntv24

এনসিসি’র সঙ্গে যুক্ত হচ্ছে তিন ইউনিয়ন: ফতুল্লা-কুতুবপুর ও এনায়েত নগর। বাদ পরল কাশিপুর।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
এনসিসি’র সঙ্গে যুক্ত হচ্ছে তিন ইউনিয়ন: ফতুল্লা-কুতুবপুর ও এনায়েত নগর। বাদ পরল কাশিপুর।Tnntv24

এনসিসি’র সঙ্গে যুক্ত হচ্ছে তিন ইউনিয়ন:

ফতুল্লা-কুতুবপুর ও এনায়েত নগর। বাদ পরল কাশিপুর

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) সীমানা সম্প্রসারণে সদর উপজেলার ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছে জেলা প্রশাসন। তবে আগের প্রস্তাবে থাকা কাশীপুর ইউনিয়নকে সর্বশেষ প্রতিবেদনে অন্তর্ভুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

গত  রোববার জেলা প্রশাসক মো. রায়হান কবির স্বাক্ষরিত এক প্রতিবেদনে স্থানীয় সরকার বিভাগকে এ মতামত জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ এবং সংকোচন) বিধিমালা, ২০১৩ অনুযায়ী এনসিসির সীমানা বর্ধিতকরণের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এর আলোকে গত ২৭ জুলাই ও ১১ আগস্ট গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানির সিদ্ধান্ত অনুযায়ী পরিদর্শন কমিটি গঠন করা হয়।

পরিদর্শন কমিটি সরেজমিনে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে ড্রোন ফুটেজসহ প্রতিবেদন দাখিল করে। গণশুনানি ও পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে বিধিমালার ৩ নম্বর বিধি অনুযায়ী ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ এনসিসির অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে মত দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যা, পেশা, শিল্পপ্রতিষ্ঠান, অবকাঠামো এবং জনমত বিবেচনায় এসব এলাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির উপযোগী।

তবে সর্বশেষ প্রতিবেদনে কাশীপুর ইউনিয়নের কোনো অংশকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়নি। অথচ এর আগে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ সিটি করপোরেশনে যুক্ত করার প্রস্তাব করা হয়েছিল।

এর আগে এনসিসির সীমানা সম্প্রসারণের উদ্যোগে সদর উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নের পূর্ণাঙ্গ এবং তিনটি ইউনিয়নের আংশিক এলাকা সিটি করপোরেশনে যুক্ত করার প্রস্তাব করা হয়। গত ৭ জুলাই সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়ার পর জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রস্তাবিত সীমানা নিয়ে সংশ্লিষ্ট বাসিন্দাদের আপত্তি ও পরামর্শ জানানোর আহ্বান জানান।

প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, কুতুবপুর ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ নসিসির অন্তর্ভুক্ত করার প্রস্তাব ছিল।

এ ছাড়া ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের একাংশ, কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একাংশ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  আওতায় আনার প্রস্তাব করা হয়েছিল।

গণশুনানি ও সরেজমিন পরিদর্শন শেষে জেলা প্রশাসনের সর্বশেষ প্রতিবেদনে অবশ্য ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ অন্তর্ভুক্তির বিষয়ে মত দেওয়া হয়েছে। এতে আগের প্রস্তাবের কাশীপুর অংশটি বাদ পড়েছে।

প্রতিবেদনটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!