নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
সরকারের পক্ষ থেকে উপহার,এটি কোন দান বা অনুদান নয়-এমপি আল আমিন। Tnntv24
নারায়ণগঞ্জ: বকেয়া বেতনের দাবিতে ইউনাইটেড এ্যাপারেল কম্পোজিটের শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ।Tnntv24
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড–নেপাল ২০২৬’ পেয়েছেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ।Tnntv24
নারায়ণগঞ্জ:নবাগত এসপি হাবিবুর বললেন,মাদক নির্মূল পুলিশ একা পারবে না।Tnntv24
এনসিসি’র সঙ্গে যুক্ত হচ্ছে তিন ইউনিয়ন: ফতুল্লা-কুতুবপুর ও এনায়েত নগর। বাদ পরল কাশিপুর।Tnntv24
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ঝটিকা মিছিল:Tnntv24
রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধি:Tnntv24
নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় ৭জনের যাবজ্জীব কারাদণ্ড:Tnntv24
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই  মাদক ব্যবসায়ী গ্রেফতার:Tnntv24
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী:Tnntv24
Next
Prev

এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড–নেপাল ২০২৬’ পেয়েছেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ।Tnntv24

এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড–নেপাল ২০২৬’ পেয়েছেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড–নেপাল ২০২৬’ পেয়েছেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ।Tnntv24

অভিনন্দন: 

এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড–নেপাল ২০২৬’ পেয়েছেন

মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতৃত্বে অবদানের স্বীকৃতি হিসেবে ‘এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড–নেপাল ২০২৬’ পেয়েছেন মীম শরৎ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ। তাঁকে অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। মোহাম্মদ এই সংগঠনের অন্যতম এক উপদেষ্টা।

ব্যবসায়িক নেতৃত্ব, উদ্যোক্তা হিসেবে সফলতা এবং সামাজিক দায়বদ্ধতায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) নেপালের ললিতপুরের কুপন্ডোলের হোটেল হিমালয়ায় আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ সোহাগের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের প্রথম রাষ্ট্রপতি ড. রাম বরন যাদব।

পুরস্কারের সনদে বলা হয়, উদ্যোক্তা নেতৃত্ব, ব্যবসায়িক উৎকর্ষ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশ ও এশিয়াজুড়ে সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নে অর্থবহ অবদানের স্বীকৃতি হিসেবে মোহাম্মদ সোহাগকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

সনদে আরও উল্লেখ করা হয়, দূরদর্শী নেতৃত্ব, দায়িত্বশীল উদ্যোগের প্রতি অঙ্গীকার এবং সামাজিক প্রভাব তৈরিতে অবদানের মাধ্যমে মোহাম্মদ সোহাগ পেশাগত সাফল্য, দায়িত্বশীল নেতৃত্ব ও উৎকর্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মোহাম্মদ সোহাগ মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মীম শরৎ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছে।

‘এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এশিয়ার বিভিন্ন দেশের সফল পেশাজীবী, উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!