রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় মোশারফ হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত মোশারফ হোসেন
উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর ) দুপুর ১ টার সময় উপজেলার রূপসী বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী কাভার্ড ভ্যানের চাপায় তিনি নিহত হন। উপস্থিত জনতা ঘাতক কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছেন। নিহত মোশারফ হোসেনের মৃতদেহ রূপগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে।








