কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের
প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিঠিল সভা সমাবেশ করেছে মহানগর বিএনপি। বুধবার বিকেলে নগরীর ডিআইটি এলাকায় মহানগর বিএনপির আহ্বায়ক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু, এডভোকেট সরকার হুমায়ুন কবীর, মহিলাদল নেত্রী দিলারা মাসুদ ময়না সহ নেতৃবৃন্দ। বিভিন্ন ওয়ার্ড থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে এসে জড়ো হয়।
সমাবেশ শেষে মহানগর বিএনপি একটি মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেন, তারা এরই মধ্যে অশনিশংকেত দিয়েছিল যা বিগত দিনের স্মৃতিকে মনে করে দিয়েছিল। নারায়ণগঞ্জে রাজনৈতিক ইতিহাস আছে যারা যখন ক্ষমতায় থাকে তারা রাজত্ব করে মালিক সেজে যায়। আবার যখন ক্ষমতাচ্যুত হয়ে যায় তখন তারা রাজ্য ছেড়ে চলে যায। এই সুজন পাখিরা সময়মত আসে সময়মত যায়। আর আমার সাথের সংগ্রামী সাথীরা আগেও রাজপথে ছিলেন, এখন আছেন, আগামীতেও থাকবেন। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশ^াস। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর রায়ে সরকার গঠন করেছে।
মহানগর বিএনপির আহ্বায়ক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আপনারা দেখেছেন বাংলাদেশে বিগত ১৭ টি বছর একটি ফ্যাসিষ্ট সরকার রামরাজত্ব কায়েম করেছিল। তার এ দেশে মানুষের গণতন্ত্র হরণ করেছিল। ঘুম,খুন. হত্যা নির্যাতনের মাধ্যমে নারায়ণগঞ্জকে গ্রাস করেছিল। নারায়ণগঞ্জে সাত খুন, পাঁচ খুন, চার খুন সহ অসংখ্য খুনের শহরে পরিনত হয়েছিল। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে তারা চেয়েছিল দিরদিন ক্ষমতায় থাকবে।
মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করে বলেন, দুইদিন আগে কমলাপুর রেল ষ্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে রেলওয়ের কর্মচারীরা। তিনি দলী নেতাকর্মীদের আহ্বান জানেিয় বলেন, আপনারা প্রতিটি এলাকায় সরকারী সকল অফিস আদালতের দিকে লক্ষ্য রাখবেন পাহাড়া দিবেন। ফ্যাসিষ্ট আওয়ামীলীগরা সরকারী অফিস আদালতে ঘাপটি মেরে বসে রয়েছে। আমরা তাদেরকে প্রতিহত করতে চাই। তাদের সাবদান চাই যদি তোমরা খুন হাসিনার ও নারায়ণগঞ্জের গডফাদারদের নিদের্শে অরাজকতা, সন্ত্রাস সৃষ্টি কর, তাহলে তোমাদেরকে ছেড়ে দেয়া হবে না।








