নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই দেশে খুন, সন্ত্রাস, অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকান্ড চলছে;-রেজাউল করীম।Tnntv24
প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন  পিবিআই এর এসআই মনজুর রহমান:Tnntv24
বাবার লাইসেন্স ব্যবহার করে রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অর্থ লোপাট অভিযোগে অভিযান দুদকের।Tnntv24
রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।Tnntv24
সরকারের বেদখল  জমির এক ভাগও  ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – ভূমি প্রতিমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে তিন ফসলী জমিতে বালু ফেলার কারণে বর্ষা মৌসুমে জাতীয় ফুল শাপলা চোখে পড়েনা:Tnntv24
নারায়ণগঞ্জ:খাঁজা মাকেটের চতুর্থ তলায় জুয়ার আসর থেকে ২৮ জন গ্রেপ্তার:Tnntv24
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন:Tnntv24
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর মৃত্যু:Tnntv24
রূপগঞ্জে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও সহিংসতা মামলা:Tnntv24
Next
Prev

বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই দেশে খুন, সন্ত্রাস, অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকান্ড চলছে;-রেজাউল করীম।Tnntv24

বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই দেশে খুন, সন্ত্রাস, অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকান্ড চলছে;-রেজাউল করীম।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই দেশে খুন, সন্ত্রাস, অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকান্ড চলছে;-রেজাউল করীম।Tnntv24

বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই
দেশে খুন, সন্ত্রাস, অর্থ পাচারসহ নানা
অপরাধ কর্মকান্ড চলছে;—নারায়ণগঞ্জে
রেজাউল করীম

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতো এখনও দেশে খুন, সন্ত্রাস ও বিদেশে অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকান্ড চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন
বাংলাদেশের আমীর ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ বন্দর থানা যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন বুলবুল হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে শহরের
চাষাঢ়ায় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রেজাউল করীম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশবাসি সুন্দর বাংলাদেশ পাওয়ার আশা করেছিল। কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার বাস্তবে তা হয়নি। এখনও বিগত সরকারের
আমলের ধারাবাহিকতাই চলছে। তাই দেশে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দূর্ণীতিবাজদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান
জানান তিনি। তবে সরকার কোন ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারীও দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি রেজাউল করীম।

শহীদ জাহিদ আল আমিন বুলবুলের হত্যাকাণ্ডের ন্যায়বিচারের জোর দাবি জানান এবং অবিলম্বে সিফাত বাহিনীর জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি
নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি জনমনে গভীর উদ্বেগ ও অনিরাপত্তার জন্ম দিয়েছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই খুন,ধর্ষণ, চুরি এবং ছিনতাইয়ের
অহরহ খবর পাওয়া যায়। প্রশাসন অনেককে গ্রেফতার করলেও অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে পুনরায় বিভিন্ন অপরাধে লিপ্ত হচ্ছে৷

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!