নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই দেশে খুন, সন্ত্রাস, অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকান্ড চলছে;-রেজাউল করীম।Tnntv24
প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন  পিবিআই এর এসআই মনজুর রহমান:Tnntv24
বাবার লাইসেন্স ব্যবহার করে রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অর্থ লোপাট অভিযোগে অভিযান দুদকের।Tnntv24
রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।Tnntv24
সরকারের বেদখল  জমির এক ভাগও  ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – ভূমি প্রতিমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে তিন ফসলী জমিতে বালু ফেলার কারণে বর্ষা মৌসুমে জাতীয় ফুল শাপলা চোখে পড়েনা:Tnntv24
নারায়ণগঞ্জ:খাঁজা মাকেটের চতুর্থ তলায় জুয়ার আসর থেকে ২৮ জন গ্রেপ্তার:Tnntv24
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন:Tnntv24
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর মৃত্যু:Tnntv24
রূপগঞ্জে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও সহিংসতা মামলা:Tnntv24
Next
Prev

সরকারের বেদখল  জমির এক ভাগও  ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – ভূমি প্রতিমন্ত্রী:Tnntv24

সরকারের বেদখল  জমির এক ভাগও  ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – ভূমি প্রতিমন্ত্রী:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সরকারের বেদখল  জমির এক ভাগও  ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – ভূমি প্রতিমন্ত্রী:Tnntv24
সরকারের বেদখল  জমির এক ভাগও  ছাড় দেওয়া হবে না,
পুনরুদ্ধার করা হবে – ভূমি প্রতিমন্ত্রী
‎Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন,  সরকারের জমি একভাগও ছাড় দেওয়া হবে না।  যারা সরকারি জমি দখল করে রেখেছে, তাদের কাছ থেকে পুনরুদ্ধার করা হবে।
‎ সোমবার(  ২১ সেপ্টেম্বর)   সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানাগার উপকরণ, নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প বিতরণ, পৌর শিশু পার্কের আধুনিকায়ন এবং  সৌন্দর্যবর্ধনে আয়োজিত উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 তিনি আরো বলেন,এ সরকার রাতের ভোটের সরকার নয়, এ সরকার গণতান্ত্রিক সরকার।  তারেক রহমানের সরকার ১৮ কোটি মানুষের নির্বাচিত সরকার।  অতএব সারা বাংলাদেশের পাশাপাশি রূপগঞ্জেও যেখানেই সরকারি জমি দখলে রাখা হয়েছে তা পুনরুদ্ধার করা হবে।  সরকারি জমি উদ্ধারের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন,  আজকে রূপগঞ্জের মানুষ ভূমিহীন হয়ে পড়ছে। তাদের ঠকানো হচ্ছে। নিরীহ এসব মানুষের নিরাপদ  বসবাস নিশ্চিত করতে হবে।  এছাড়া একশ্রেণির লোকেরা সরকারি জমিগুলো দখল করে রেখেছে।  আজকে ছেলেমেয়েদের খেলাধুলার মাঠ নেই। বেদখল হওয়া  সরকারি জমি উদ্ধার করে খেলাধুলার জন্য মাঠ তৈরি করার দাবি জানান তিনি।
‎তারাবো পৌরসভা ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব  গোলাম ফারুক খোকন,  নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম,  আশরাফুল হক রিপন প্রমুখ।
পরে রূপগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানাগার উপকরণ, নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প বিতরণ করা হয় ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!