নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই দেশে খুন, সন্ত্রাস, অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকান্ড চলছে;-রেজাউল করীম।Tnntv24
প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন  পিবিআই এর এসআই মনজুর রহমান:Tnntv24
বাবার লাইসেন্স ব্যবহার করে রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অর্থ লোপাট অভিযোগে অভিযান দুদকের।Tnntv24
রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।Tnntv24
সরকারের বেদখল  জমির এক ভাগও  ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – ভূমি প্রতিমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে তিন ফসলী জমিতে বালু ফেলার কারণে বর্ষা মৌসুমে জাতীয় ফুল শাপলা চোখে পড়েনা:Tnntv24
নারায়ণগঞ্জ:খাঁজা মাকেটের চতুর্থ তলায় জুয়ার আসর থেকে ২৮ জন গ্রেপ্তার:Tnntv24
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন:Tnntv24
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর মৃত্যু:Tnntv24
রূপগঞ্জে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও সহিংসতা মামলা:Tnntv24
Next
Prev

বাবার লাইসেন্স ব্যবহার করে রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অর্থ লোপাট অভিযোগে অভিযান দুদকের।Tnntv24

বাবার লাইসেন্স ব্যবহার করে রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অর্থ লোপাট অভিযোগে অভিযান দুদকের।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বাবার লাইসেন্স ব্যবহার করে রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অর্থ লোপাট অভিযোগে অভিযান দুদকের।Tnntv24

বাবার ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে
রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের
নির্বাহী প্রকৌশলীর অর্থ লোপাটের
অভিযোগে অভিযান চালিয়েছে দুদক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বাবার ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে নারায়ণগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগে অভিযান চালিয়েছে
দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয় থেকে ৩ সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম রাজধানীর মতিঝিল ও রূপগঞ্জে এ অভিযান
চালায়।

অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানায়, নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের মতিঝিল কার্যালয় থেকে নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ তার বাবা এস এম
মামুনুর রশীদের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে বছরের পর বছর নানা কাজ বাগিয়ে নেন। সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে এমন তথ্য পাওয়া গেছে।

দুদক কর্মকর্তা জানান, গত অর্থবছরে জানুয়ারি থেকে জুনের মধ্যে ৭টি কাজ দেওয়া হয়েছে, যার মধ্যে ৪টি এলটিএম ও ৩টি আরএফকিউ এর মাধ্যমে করা হয়েছে।

এর মাধ্যমে প্রায় ৪০ লাখ টাকার ওপরে বিল তোলা হয়েছে। দুদক জানিয়েছে, এই কাজের রেকর্ডপত্র ও কাজের স্থান পরিদর্শন করেছে দুদকের প্রতিনিধি দল। সরকারি ক্রয় আইন ও
বিধিমালা লঙ্ঘন করে বাবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের অনুমোদন দিয়ে অর্থ লোপাটের সত্যতা পাওয়া গেছে। এ নিয়ে কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল
করা হবে বলে দুদকের সহকারি পরিচালক আসিফ আল মাহমুদ৷

ঢাকা দুদকের সহকারি পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, তদন্তের বিষয়ে দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, দুদক প্রধান কার্যালয় থেকে আমাদেরতিন সদস্যের এনফোর্সমেন্ট টিম রূপগঞ্জের দাউদপুরে সেচ প্রকল্প পরিদর্শন করেছি। এর আগে আমরা মতিঝিলে অবস্থিত কার্যালয়ে গিয়ে ডকুমেন্টস সংগ্রহ করি। এখানকার নির্বাহী প্রকৌশলীর পিতা
মামুনুর রশিদ এই জোনের অন্তত ৭ টি কাজ করে প্রায় ৪০ লাখ টাকা উত্তোলন করেছেন। এটি নির্বাহী প্রকৌশলীর কার্যক্রমের সাথে স্বার্থের সংঘাত তৈরী করে। আমরা
তাদের কাজগুলো পরিদর্শন করেছি, পরবর্তীতে আমরা বিস্তারিত প্রতিবেদন তুলে ধরবো।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!