নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে জবাই করতে ব্যর্থ
হয়ে গলায় ফাঁস দিয়ে স্বামী আত্মহত্যা
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মূয়রীকে জবাই করতে ব্যর্থ হয়ে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী শামীম।
বুধবার সকালে সদর উপজেলার চিতাশাল এলাকার ১ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত শামীম শরিয়তপুর ঘোষেরহাট গ্রামের নুরু বেপারীর ছেলে ও চিতাশালের খোকন মিয়ার বাড়ির ভাড়াটিয়া । তিনি পেশায় অটোরিক্সা চালক।
জানা যায়, স্বামী ও স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া হতো পারিবারিক কলহের জেরে সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। হত্যা করতে ব্যর্থ হয়ে পরে শামীম নিজেই ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা কর। এমন ঘটনার পর আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় ময়ূরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ফতুল্লা মডেল থানা উপ-পরিদর্শক পলাশ জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে স্বামী স্ত্রীর মধ্যে এঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।








