নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে- যুবও ক্রিড়া সচিব মাহবুব উল আলম।Tnntv24
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ।Tnntv24
রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণও তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে জবাই করতে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে স্বামী আত্মহত্যা।Tnntv24
বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই দেশে খুন, সন্ত্রাস, অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকান্ড চলছে;-রেজাউল করীম।Tnntv24
প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন  পিবিআই এর এসআই মনজুর রহমান:Tnntv24
বাবার লাইসেন্স ব্যবহার করে রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অর্থ লোপাট অভিযোগে অভিযান দুদকের।Tnntv24
রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।Tnntv24
সরকারের বেদখল  জমির এক ভাগও  ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – ভূমি প্রতিমন্ত্রী:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণও তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার:Tnntv24

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণও তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণও তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা
শ্রাবণও তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার শীর্ষ সন্ত্রাসী ও ১৮মামলার আসামী কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ (২১) ও তার তিন সহযোগীকে বিদেশি একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, পিস্তলের ৪৮রাউন্ড গুলি, চারটি রাম দা, দুইটি ছুরিসহ আড়াইহাজার থেকে গ্রেফতার করা হয়েছে।
২২সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে এসআরবি-১১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১১ এর অধিনায়ক ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)। তাদের বাড়ি তারাবো পৌরসভার বিভিন্ন গ্রামে।
 অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-১১ এর এসপি মাহমুদ ও ক্যাপ্টেন রওনক।
এসআরবি-১১ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। কুত্তা শ্রাবণের সহযোগী সন্ত্রাসীসহ অপরাধীদের কর্মকান্ডের বিরুদ্ধে এসআরবি’র অভিযান অব্যাহত থাকবে।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আহমেদ জানায়, কুত্তা শ্রাবণের বিরুদ্ধে হত্যা, মারামারি, ধর্ষণ, চাঁদাবাজি, অস্ত্র, বিস্ফোরক, মাদক, ছিনতাই, নারী নির্যাতন, ধর্ষণ ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে।
তার নেতৃত্বে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসহ বিভিন্ন এলাকার চিহ্নিত অপরাধীদের নিয়ে সে গড়ে তোলে একাধিক কিশোর গ্যাং ও অপরাধ চক্র। তার অপরাধের মূল চারণক্ষেত্র ছিল শীতলক্ষ্যা নদীর তীরবর্তী নিশান মিলের ওয়াকওয়ে, তারাবো শিল্পাঞ্চল, সুলতানা কামাল সেতু ও তারাবো বাজার এলাকা।
মাদকের স্পট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, জমি দখল ও অবৈধ অস্ত্রের ব্যবসা ছিল শ্রাবণের মূল আয়ের উৎস। এলাকায় ত্রাস সৃষ্টি করতে শ্রাবণ বাহিনীর সদস্যরা প্রায়ই প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিতো।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!