নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে- যুবও ক্রিড়া সচিব মাহবুব উল আলম।Tnntv24
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ।Tnntv24
রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণও তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে জবাই করতে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে স্বামী আত্মহত্যা।Tnntv24
বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই দেশে খুন, সন্ত্রাস, অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকান্ড চলছে;-রেজাউল করীম।Tnntv24
প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন  পিবিআই এর এসআই মনজুর রহমান:Tnntv24
বাবার লাইসেন্স ব্যবহার করে রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অর্থ লোপাট অভিযোগে অভিযান দুদকের।Tnntv24
রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।Tnntv24
সরকারের বেদখল  জমির এক ভাগও  ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – ভূমি প্রতিমন্ত্রী:Tnntv24
Next
Prev

ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে- যুবও ক্রিড়া সচিব মাহবুব উল আলম।Tnntv24

ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে- যুবও ক্রিড়া সচিব মাহবুব উল আলম।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে- যুবও ক্রিড়া সচিব মাহবুব উল আলম।Tnntv24

ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামকে আগের অবস্থায়
ফিরিয়ে এনে আবারও খেলাধুলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে–
– যুবও ক্রিড়া সচিব মাহবুব উল আলম

Tnntv24.স্পোর্স রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে এনে আবারও খেলাধুলার উপযোগী করার উদ্যোগ নেওয়া
হয়েছে। পাশাপাশি নগরীর ওসমানী পৌর স্টেডিয়ামকে মাস্টারপ্ল্যানের আওতায় এনে আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স
হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্টেডিয়াম দুটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া সচিব বলেন, স্টেডিয়ামটি একসময় আন্তর্জাতিক ভেন্যু হিসেবে
ব্যবহৃত হয়েছে। সর্বশেষ ২০১৬ সাল পর্যন্ত এখানে আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছে। পরে পানি নিষ্কাশন ব্যবস্থার সমস্যাসহ বিভিন্ন
অবকাঠামোগত ত্রুটির কারণে মাঠটি ধীরে ধীরে ব্যবহার অনউপযোগী হয়ে যায়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অন্যান্য অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে স্টেডিয়ামটি পরিদর্শন করেছে। পুরো অবকাঠামো পর্যালোচনা করে মাঠটি আবার খেলার উপযোগী করার
বিষয়ে তারা প্রাথমিক ধারণা দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে স্টেডিয়ামের আউটডোর অংশে মাটি ভরাটের কাজ করা হয়েছে উল্লেখ করে মাহবুব
উল আলম বলেন, আরও কিছু কাজ বাকি রয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে মাটি ভরাটের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

অবকাঠামো পুনর্নির্মাণের বিষয়ে তিনি বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে প্রকল্প প্রস্তাব জমা হলে তা পরীক্ষা-নিরীক্ষা করা
হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ মতামত নিয়ে পরিকল্পনা কমিশনসহ সংশ্লিষ্ট পর্যায়ে অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর আগে ওসমানী পৌর স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া সচিব। তবে
এখানকার ক্রীড়া অবকাঠামোকে এখনো পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা হয়নি। ‘এটিকে কীভাবে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা
যায়, সে বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। আমরা এটিকে একটি মাস্টারপ্ল্যানের আওতায় এনে পূর্ণাঙ্গ স্পোর্টস
কমপ্লেক্স হিসেবে গড়ে তুলতে চাই।’

পরিদর্শনের সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!