নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
সন্ত্রাস নৈরাজ্য ও হত্যা সংঘটিত করার জন্যই আওয়ামী লীগের জন্ম-বললেন টিপু।Tnntv24
রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণসহ বিভিন্ন  ইসুতে ১৪ গ্রামের মানুষের বিশাল আলোচনা অনুষ্ঠিত :Tnntv24
রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের  প্রতিবাদে বিএনপির মিছিল:Tnntv24
রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা:Tnntv24
রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত:Tnntv24
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনায় ট্রলার ডুবিতে এক নারীর মরদেহ উদ্ধার,স্বামী সন্তানসহ নিখোঁজ ৪ :Tnntv24
রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার:Tnntv24
ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে- যুবও ক্রিড়া সচিব মাহবুব উল আলম।Tnntv24
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ।Tnntv24
রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের  প্রতিবাদে বিএনপির মিছিল:Tnntv24

রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের  প্রতিবাদে বিএনপির মিছিল:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের  প্রতিবাদে বিএনপির মিছিল:Tnntv24
রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের 
প্রতিবাদে বিএনপির মিছিল
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপি এ মিছিল ও সমাবেশের আয়োজন করে। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় বের হওয়া এ মিছিলটি বলাইখা, ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ শেষে ভুলতা গোলচত্বরে সমাবেশ করে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, রূপগঞ্জ ইউপি প্রশাসক নুরুন্নবী ভুইয়া, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, কাঞ্চন পৌর বিএনপিরত সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রফিকুল ইসলাম, সালাহউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, ইসমাইল মামুন, মাসুম বিল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- এদেশের মাটিতে স্বৈরাচার শেখ হাসিনা আর ফিরে আসবেনা। আসলে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারা হবে। নিরীহ যারা রয়েছে তাদেরকে পুলিশে হয়রানি না করার কথাও বলেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। আর যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে কঠোর হস্তে দমন করার ঘোষণা দেওয়া হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!