নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে জামায়াতে ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন ও লিফলেট বিতরণ:Tnntv24
রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে  তিন যুবক গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন উপজেলা কমিটি গঠন রাতুল আহবায়ক,তারেক সদস্য সচিব সেলিম সাংগঠনিক সম্পাদক:Tnntv24 
রূপগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায় মুখোরিত শীতলক্ষ্যা, নদীর তীরে লাখো জনতার ঢল:Tnntv24
নির্মাণ কাজ  শেষ হওয়ার আগেই এশিয়ান হাইওয়ে  সড়কে ফাটল যানচলাচল ব্যহত: Tnntv24
নারায়ণগঞ্জ: বাসভাড়া কমাতে সাত ছাত্র সংগঠনের ৪৮ ঘন্টার আলটিমেটাম । Tnntv24
নারায়ণগঞ্জ:নার্গিসের অভিযোগ স্বামী সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর।Tnntv24
প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছায় ভাসলেন।Tnntv24
এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন  সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার:Tnntv24
রূপগঞ্জে আইন শৃঙ্খলার চরম অবনতি বেড়েছে চুরি-ডাকাতি-ছিনতাই:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে জামায়াতে ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন ও লিফলেট বিতরণ:Tnntv24

রূপগঞ্জে জামায়াতে ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন ও লিফলেট বিতরণ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে জামায়াতে ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন ও লিফলেট বিতরণ:Tnntv24
রূপগঞ্জে জামায়াতে ইসলামী ডেঙ্গু সচেতনতা
কার্যক্রম উদ্বোধন ও লিফলেট বিতরণ
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও মশার ওষুধ ছিটানো কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (০৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলার তারাবো বাজার ও পার্শ্ববর্তী আবাসিক এলাকায় তারাবো পৌরসভা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। তারাবো পৌরসভার আমীর মুহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডেঙ্গু সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ হতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ মশার ঔষধ ছিটানোর কার্যক্রম আদৌ সন্তোষজনক নয়। হাসপতালগুলো ডেঙ্গু রোগীদের ভীর এত বেশি যে কোনো হাসপতালে সীট খালি পাওয়া যাচ্ছে না। ডেঙ্গুতে প্রতিদিন অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে অথচ সে তুলনায় সরকারের কার্যক্রম দৃশ্যমান নয়। বরং তাদের ক্যাডার বাহিনী হাসপাতালে হামলা ও  ভাঙচুরে নেতৃত্ব দেয়।
এসময় উপস্থিত ছিলেন তারাব পৌরসভার জামায়াতের সেক্রেটারী রাফিউল হক নওফেল, মোহাম্মদ মোবারক হোসাইন ও হাসান ইমামসহ স্থায়ীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্য শেষে প্রধান অতিথি উপস্থিত সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা লিফলেট বিতরণ করেন এবং এলাকায় মশার ওষুধ ছিটানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!