নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ:Tnntv24

রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া হত্যা মামলার আসামীদের
গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া (৪২) হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। মঙ্গলবার ( ২০অক্টোবর)  কাঞ্চন-ডাঙ্গা সড়কের ভোলাবো ইউনিয়নের পাইস্কা বালুরঘাট এলাকায় তারা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে। মানববন্ধনে যুবদল নেতা রিপন মিয়ার আত্মীয়স্বজন, স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীসহ নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধনপূর্বক পাইস্কা এলাকায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন নিহত রিপন মিয়ার স্ত্রী শিল্পী বেগম, মামলার বাদী ও রিপন মিয়ার ছেলে শাওন ইফাত, ছেলে শাহিন মিয়া, ছোট বোন মনিরা বেগম, ভোলাবো ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কাজী রাজন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি দল রিপন মিয়াকে কুপিয়ে হত্যা করেছে। এখনো একজন আসামীকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। অন্যথায় কাঞ্চন-ডাঙ্গা সড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা কাঞ্চন-ডাঙ্গা সড়কের পাইস্কা এলাকা প্রদক্ষিণ করে।
উল্লেখ্য পূর্ব শত্রুতার জের, ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না দেওয়া ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলাবো ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ও কাঠ ব্যবসায়ী রিপন মিয়াকে গত ১৮অক্টোবর কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রিপন মিয়ার ছেলে শাওন ইফাত বাদী হয়ে নয়জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!