নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

জায়েদ খানকে প্যানেলে রাখছেন না ডিপজল, সেক্রেটারি পদে পছন্দ মৌসুমী

জায়েদ খানকে প্যানেলে রাখছেন না ডিপজল, সেক্রেটারি পদে পছন্দ মৌসুমী

Facebook
WhatsApp
LinkedIn
জায়েদ খানকে প্যানেলে রাখছেন না ডিপজল, সেক্রেটারি পদে পছন্দ মৌসুমী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আসন্ন। আর মাত্র দুই মাস পরই নির্বাচন হওয়ার কথা। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা আগেই দিয়েছেন। চিত্রনায়ক জায়েদ খানকে তার প্যানেলে রাখা হচ্ছে না।

প্রার্থী হওয়ার বিষয়ে ডিপজল জানান, তার প্যানেল প্রস্তুত। থাকছে নানা চমক। তবে শিল্পী সমিতির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে থাকছেন না ডিপজলের প্যানেলে। যদিও ডিপজলের সঙ্গে তার সু-সম্পর্ক রয়েছে।

এই জনপ্রিয় অভিনেতা আরও বলেন, জায়েদ খান জুনিয়র ছেলে। ও আমার কমিটিতে থাকবে। তবে সেক্রেটারি আমি এখনো চিন্তা করি নাই। তবে যে আসবে, ভালোই আসবে। নতুন কাউকে নিয়ে আমি চিন্তা করব।

শোনা যাচ্ছে, ডিপজলের প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারেন মৌসুমী। ডিপজল বলেন, ‘মৌসুমী আসতে পারে। রুবেলও আসতে পারে। তারা দুজনেই ফিফটি-ফিফটি। পুরো হান্ড্রেড কাউকে ধরি নাই। তবে যাকে নেব সবাই খুশি হবে, আমার মনে হয়।’

শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করেন ডিপজল। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!