নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

গাজায় জাতিসংঘ দফতরে হামাসের সুড়ঙ্গ পাওয়ার দাবি ইসরাইলের

গাজায় জাতিসংঘ দফতরে হামাসের সুড়ঙ্গ পাওয়ার দাবি ইসরাইলের

Facebook
WhatsApp
LinkedIn
গাজায় জাতিসংঘ দফতরে হামাসের সুড়ঙ্গ পাওয়ার দাবি ইসরাইলের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের সদর দফতরের নিচে হামাসের কমান্ড টানেল খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছে ইসরাইল। একইসঙ্গে ইসরাইলি সামরিক বাহিনী এটিকে হামাসের শোষণের নতুন প্রমাণ বলেও অভিহিত করেছে। খবর রয়টার্সের
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী শত শত মিটার দীর্ঘ এবং আংশিকভাবে ইউএনআরডব্লিউএর গাজা সদর দফতরের নিচে পরিচালিত একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক খুঁজে পেয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে। আর এটিকে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের প্রধান এই ত্রাণ সংস্থায় হামাসের শোষণের নতুন প্রমাণ বলে অভিহিত করেছে তারা।
মূলত গত বছরের অক্টোবরে ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস। আর হামাসের সেই হামলায় ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কর্মীদের জড়িত থাকার অভিযোগ সামনে এনেছে ইসরাইল।
যদিও এর পক্ষে কোনো প্রকাশ্য প্রমাণ তারা হাজির করতে সমর্থ হননি। এরপর থেকেই সংস্থাটি বেশ সংকটে রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ অভিযোগের কোনো রকম তদন্ত ছাড়াই জাতিসংঘের এই সংস্থার অর্থায়ন স্থগিত করে। অবশ্য হামাসের হামলায় জড়িত থাকার অভিযোগে সংস্থাটি তার বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করার ঘোষণা দেওয়ার পাশাপাশি তদন্ত করার কথাও ঘোষণা করেছে। তবে তদন্তের আগেই কর্মীদের বরখাস্ত করে সমালোচনায় পড়েছে সংস্থাটি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!