নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ক্ষতিকারক রাসায়নিক উপাদান দিয়ে কসমেটিকস তৈরির কারখানায় অভিযান

ক্ষতিকারক রাসায়নিক উপাদান দিয়ে কসমেটিকস তৈরির কারখানায় অভিযান

Facebook
WhatsApp
LinkedIn
ক্ষতিকারক রাসায়নিক উপাদান দিয়ে কসমেটিকস তৈরির কারখানায় অভিযান

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের মুন্সিবাগে ভেজাল কসমেটিকস উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-১১- এর একটি দল।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে কুতুবপুরের উত্তর-পূর্ব মুন্সিবাগ এলাকায় পরিচালিত এই অভিযানে অনুমোদনবিহীন ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে ‘ডিভাইন কসমেটিক্স’কে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অবৈধপন্থায় উৎপাদিত ভেজাল পণ্যসমূহ ধ্বংস করা হয়। এসময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও নারায়ণগঞ্জ চেম্বারের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, স্থানীয় আব্দুল হাই মিন্টুর বাড়ির নিচতলার ফ্ল্যাট ভাড়া নিয়ে আব্দুল মতিন নামের এক ব্যক্তি ভেজাল কসমেটিকস উৎপাদনের কারখানা গড়ে তুলেছেন। কোনোপ্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে তারা বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক, রঙ ও অন্যান্য উপাদানের মাধ্যমে ত্বক ফর্সাকারী ক্রিম, ফেসওয়াশ, সানস্ক্রিনসহ বিভিন্ন অবৈধ পণ্য তৈরি করে আসছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছাড়াই অতিরিক্ত মুনাফার জন্য তারা জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলেছে। এখান থেকে এসব ভেজাল পণ্য তারা বিভিন্ন দোকানপাটে সরবরাহ করে আসছিলেন। এসব পণ্য ব্যবহারে ক্যানসার থেকে শুরু করে ত্বকের বিভিন্ন জটিল ও কঠিন রোগ হওয়ার শতভাগ সম্ভাবনা থাকে। ভেজাল কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে তাৎক্ষণিকভাবে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!