নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

সোনারগাঁওয়ে নির্বাচনি সহিংসতায় একজন নিহত,আহত ৫

সোনারগাঁওয়ে নির্বাচনি সহিংসতায় একজন নিহত,আহত ৫

Facebook
WhatsApp
LinkedIn
সোনারগাঁওয়ে নির্বাচনি সহিংসতায় একজন নিহত,আহত ৫

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় ইউপি সদস্য উপনির্বাচনকে কেন্দ্র করে পরাজিত প্রার্থী ও বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হৃদয় ভূঁইয়া নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশসদস্যসহ আহত হয়েছেন অনন্ত ৫ জন। শনিবার (৯ মার্চ ) সন্ধ্যায়  উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে নির্বাচনী ফলাফল প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ভূইয়া দুধঘাটা গ্রামের আমির আলী ভূইয়ার ছেলে। তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কায়সার আহম্মেদ রাজুর সমর্থক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোরগ প্রতীকে আব্দুল আজিজ সরকার ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু প্রতিদ্বন্ধীতা করেন। ভোট গ্রহণ শেষে আজিজ সরকার মোরগ প্রতীকে ৯২৯ ভোট ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু ৮১১ ভোট পান।

বিকেলে ভোট গণনা শেষে কেন্দ্রে ফলাফর জানানোর পর পরাজিত প্রার্থী ও বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে পুলিশ, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপর হামলা করে ব্যালট বক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পরাজিত প্রার্থীর লোকজন। ভাংচুর করা হয় পুলিশের গাড়ি। পরে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনায় হৃদয় ভূঁইয়া নামে এক যুবক গুলিবৃদ্ধ হলে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উভয় পক্ষের আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ফারুক নামে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুই প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হন।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, প্রার্থীদের সমর্থকরা গন্ডগোল করেছে। হাসপাতালে নেয়ার পর এক যুবককের মৃত্যুও বিষয়টি পুলিশ জানে। এ ঘটনায় তদন্ত করে যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, উপজেলার পিরোজপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য মো. মুজিবুর রহমান গত বছরের ২০ মে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে এ পদটি শূন্য হয়। ফলে শনিবার শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!