নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

জনপ্রিয় অভিনেতা অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অভিযোগ

জনপ্রিয় অভিনেতা অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অভিযোগ

Facebook
WhatsApp
LinkedIn
জনপ্রিয় অভিনেতা অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অভিযোগ

অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে। এই অভিযোগ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড ( আলফা আই )।
গত সোমবার (১১ মার্চ) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাকিল এই অভিযোগ করেন।

প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, চব্বিসটি নাটকের জন্য এই প্রতিষ্ঠান থেকে ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে মাত্র ৯টি নাটকে কাজ করে তেত্রিশ লাখ টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ থেকে বিরত আছেন অপূর্ব। এতে করে প্রযোজনা প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে।

এমন অভিযোগ এনে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয় শিল্পী সংঘের কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)।

বিষয়টি নিয়ে অভিনেতা অপূর্ব মুখ খোলতে রাজি নন। তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলে গেছে। এবং আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বিষয়টি দেখছে। পাশাপাশি টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব)ও বিষয়টি নিয়ে অবগত। তারা যা বলার বলবেন।

একই সঙ্গে আমার আইনজীবি কথা বলবেন। যেহুতু আইনি প্রক্রিয়ায় আমি এগোচ্ছি তাই এটা নিয়ে কোনো মন্তব্য বা কথাবার্তা এই মুহুর্তে বলতে চাই না। এসব আমি কথা বললে আইনি প্রক্রিয়ায় বাধাগ্রস্থ হতে পারে বলে আমার আইনজীবি জানিয়েছেন। তাই যা বলার তারাই বলবেন।’

প্রায় দুই যুগ ধরে ছোট পর্দায় মডেলিং ও নাটকে অভিনয় করছেন অভিনেতা অপূর্ব।
চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। এছাড়া এখন ওটিটিতে নিয়মিত কাজ করছেন এই অভিনেতা। দেশে ও দেশের বাইরে তার রয়েছে অসংখ্য ভক্ত।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!