নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ঈদে বাঙালি ললনাদের প্রথম পছন্দ জামদানি শাড়ি

ঈদে বাঙালি ললনাদের প্রথম পছন্দ জামদানি শাড়ি

Facebook
WhatsApp
LinkedIn
ঈদে বাঙালি ললনাদের প্রথম পছন্দ জামদানি শাড়ি

 

নাফিজ আশরাফ:

প্রতি ঈদের মত এবারও বাঙালি ললনাদের প্রথম পছন্দের তালিকায় জামদানি শাড়ি। আর সেই চাহিদা অনুযায়ী রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ছোট বড় শপিংমলের শাড়ির দোকান গুলো নতুন নতুন কালেকশন মজুদ করেছে। এবং ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে আরো ভ্যারাইটিস কালেকশনের জন্য রমজান মাসের শুরু থেকেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁওয়ে জামদানি তাঁত মালিকদের স্মরণাপন্ন হচ্ছে। সে কারণে জামদানি কারিগর এবং তাঁতিরা এখন অতি ব্যস্থ সময় পার করছে।

নারায়ণচঞ্জের রূপগঞ্জ উপজেলার তাঁরাব পৌরসভায় নোয়াপাড়া এলাকায় বাংলাদেশের একমাত্র জামদানি পল্লী। সেখানে তাঁত বোর্ডের একটি অফিসও রয়েছে। অফিসের কর্মকর্তারা তদারকি করে থাকে জামদানি উৎপাদনের মান ও বাজারজাতের বিষয়াদি। এই বোর্ড থেকে অসচ্ছল তাঁতিদের জন্য আর্থিক সহায়তা(লোন)দেয়ার নিয়মও রয়েছে। নোয়াপাড়ায় শতাধিক তাঁতির(মালিক)পাঁচ শতাধিক তাঁত রয়েছে। প্রতি তাঁতে এক বা একাধিক তাঁত শ্রমিক জামদানি শাড়ি বুননের কাজ করছে। রমজান মাস তাদের প্রধান মৌসুম। তাই অধিক রোজগারের আশায় দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তারা। রোজগারের বাড়তি টাকা দিয়ে সেই সকল শ্রমিকরা তাদের সংসারের ঈদের খরচ যোগাবে এমন প্রত্যাশায় বুকে সাহস যোগাচ্ছে। আর যারা জামদানি তাঁতের মালিক তাদের ব্যবসাও এখন জমজমাট।

রূপগঞ্জের নোয়াপাড়া ছাড়াও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রায় আড়াই শ’ জামদানির তাঁত রয়েছে। সোনারগাঁও ফাউন্ডেশনে(যেটি সোনারগাঁও জাদুঘর হিসেবে পরিচিত)প্রদর্শনির জন্য এবং বানিজ্যিক ভাবে কয়েকটি জামদানি তৈরির তাঁত রয়েছে। এছাড়া সাদিপুরসহ কয়েকটি গ্রাম বা এলাকায় বিচ্ছিন্ন ভাবে জামদানি শাড়ি তৈরি হচ্ছ।

সাধারণত জামদানির কথা আসলেই শাড়ির কথা মাথায় আসে। কিন্তু শাড়ির পাশাপাশি পাঞ্জাবি এবং থ্রি পিসের জন্যও জামদানি তৈরি হচ্ছে। এসব কাপড় সামর্থবানরাই বেশি ব্যবহার করে থাকে বলে দাবি করলেন নোয়াপাড়া জামদানি পল্লীর তাঁতি আবুল কাশেম। রাধানীর ডেমরায় বালু ও শীতলক্ষ্যা নদীর মোহনা ঘেঁষে প্রতি সপ্তাহে একদিন ভোরে জামদানির হাঁট বসে। সেই হাঁটেও নারী পুরুষ প্রচুর ক্রেতার সমাগম ঘটে থাকে। এ হাঁটে সবচে ব্যতিক্রম যে দৃশ্য দেখা যায়,তা হলো;বিক্রেতারা জামদানি হাতে নিয়ে ক্রেতাদের কাছে যায়। পাইকার ক্রেতারা বিছানা পেতে এক জায়গায় বসে থাকে আর যারা জামদানি বিক্রেতা তারা তাদের পসরা নিয়ে সেই কেতার মুখোমুখী হয়। দর কষাকষি করে বেচা কেনা করতে দেখা যায়।

জামদানি শাড়ি, থ্রি পিস ও পাঞ্জাবির কাপড়ের মূল্য নির্ধারণ হয় সুতার মান ও নকশা বা ডিজাইনের ওপর নির্ভর করে। দুই হাজার থেকে লাখ টাকা পর্যন্ত জামদানি শাড়ি বিক্রি হয়ে থাকে। জামদানি শুধু বাংলাদেশেই নয়। ভারত, আমেরিকা, লন্ডনসহ যেখাই বাঙালি ললনারা বসবাস করছে, সেখানেই পৌছে যাচ্ছে জামদানি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!