নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

নারায়ণগঞ্জে ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পাওয়ার প্ল্যান্টের ভবনের দোতলা থেকে নিচে পড়ে এক ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইঞ্জিনিয়ার চীনা নাগরিক। তাঁর নাম ঝাং জি বিন।
বুধবার ( ১৭ এপ্রিল  ) সকাল সাড়ে ৯টায় পঞ্চবটি বিসিক শিল্প নগরীতে ওই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তথ্যটি  নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
নিহত চীনা নাগরিকের নাম ঝাং জি বিন (৫৫)। তিনি টিবিইএ কোম্পানির ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বরত ছিলেন।
টিবিইএ কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠানটির দোভাষী মো. সেলিম জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে বিসিক এলাকায় একটি পঞ্চম তলা ভবনে পাওয়ার প্ল্যান্ট তৈরির কাজ করেন তারা। সেখানকার ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওই চীনা নাগরিক। বেশ কিছুদিন ধরে তিনি ওখানে কাজ করছেন। আজ সকালে ভবনটির দ্বিতীয় তলায় ফ্লোরে বিদ্যুতের তার সঞ্চালনার ফাঁকা জায়গায় একটি কাঠ পেতে তার উপর দাঁড়িয়ে কাজ করছিলেন ঝাং জি বিন । হঠাৎ সেই কাঠটি ভেঙে গেলে সেই ফাঁকা জায়গা দিয়ে বেজমেন্টে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, চীনা নাগরিকের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট ফতুল্লা মডেল থানা পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!