নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে সড়ক,মহাসড়ক অবরোধ,জেলা পরিষদ,রাইফেল ক্লাব ভাংচুর

নারায়ণগঞ্জে সড়ক,মহাসড়ক অবরোধ,জেলা পরিষদ,রাইফেল ক্লাব ভাংচুর

Facebook
WhatsApp
LinkedIn
এক দফা আন্দোলনে উত্তাল নারায়ণগঞ্জ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভকারীদের সড়ক অবরোধ গাড়িতে আগুন, জেলা পরিষদ কার্যালয় ও রাইফেলস ক্লাব ভাংচুর, আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে অংশের কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত ও নগরীর চাষাড়ায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করায় যানবচলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের বন্দরের মদনপুরে একটি পিকআপ ভ্যানে আগুন ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয়সহ চাষাঢ়া অবস্থতি রাইফেলস ক্লাব ভাংচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১১ টার দিকে নারায়য়ণগঞ্জে মিছিল শুরু করে বিক্ষোভকারীরা। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশপাশি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নামে। এছাড়া বিএনপিসহ অঙ্গসগঠনের নেতাকর্মীদেরও দেখা গেছে সড়কে।

অপরদিকে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেল গেইট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্র্মীরা জমায়েত করছেন। ঢাকা-সিলেট মহাসড়কের তারাব থেকে আড়াইহাজার পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তবে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর-শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভকারীরা থাকায় এখানে যানচলাচল বন্ধ রয়েছে।

এর আগে, সকাল ১০ টা থেকে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে শিক্ষার্থী। মিছিলটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে আবারও চাষাঢ়ায় এসে অবস্থান নেয়। তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, বঙ্গবন্ধু সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও নবাব সলিমউল্লাহ সড়ক; গুরুত্বপূর্ণ এই চারটি সড়ক অবরোধ করে রাখে।

তবে, পুরো সময়জুড়ে শহরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। এমনকি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করার পর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও সড়ক ছেড়ে চলে যান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!