নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে রাতভর চেষ্টায়  নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ার কারখানার আগুন, কাজ করছে ১২ ইউনিট

রূপগঞ্জে রাতভর চেষ্টায়  নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ার কারখানার আগুন, কাজ করছে ১২ ইউনিট

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দুই নারী দগ্ধ

Tnntv24. নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের রোববারাত ১১ থেকে চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

রোববার (২৫ আগস্ট) লাগা আগুনে দাউদাউ করে কারখানাটি পুড়ছে এখনও। এ সময়ে থেমে থেমে বিস্ফোরণের ঘটনাও ঘটে বেশ কয়েকটি, যাতে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

জানা যায়, রাতে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ঢাকা ফুলবাড়িয়া ফায়ার স্টেশন, ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় ১২টি ইউনিট। ভবনটির ভেতরে কয়েকজন আটকা পড়ে আছে বলে স্বজন দাবী করেছেন।

স্থানীয় অনেকে বলছেন, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট চলে। আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে বেশ কয়েকজন ভেতরে আটকা পড়েছেন বলে দাবি করেন।

ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস এর পরিচালক রেজাউল করিম (প্রশিক্ষন) বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।  অবকাঠামোগত ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যাপারটি জটিল হয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণ করতে কতক্ষন লাগবে এটা এখনো নিশ্চিত করা যায়নি।  আগুনের সূত্র জানা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!