নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

গাজী টায়ারের ভবন ঝুঁকিপূর্ণ থাকায় বুধবারও নিখোঁজের অনুসন্ধান করা হয়নি

গাজী টায়ারের ভবন ঝুঁকিপূর্ণ থাকায় বুধবারও নিখোঁজের অনুসন্ধান করা হয়নি

Facebook
WhatsApp
LinkedIn
গাজী টায়ারের ভবন ঝুঁকিপূর্ণ থাকায় বুধবারও নিখোঁজের অনুসন্ধান করা হয়নি

Tnntv24. নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জের  রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারসের আগুন পুরোপুরি নেভানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ৷

তবে, ভবনে  এখনো উত্তাপ থাকায় পানি দিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা ৷

এদিকে, ভবনের অবস্থা নাজুক থাকায় ‘টেকনিক্যাল এক্সপার্টের নিরীক্ষণ’ ছাড়া ভেতরে ঢুকে তল্লাশি করা যাচ্ছে না। তাই হতাহতের বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (জোন-২) উপসহকারী পরিচালক আব্দুল মন্নান ৷

তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) সকালে আগুন নেভানোর পর ইনিশিয়ালি আমরা ভবনের সিঁড়ি দিয়ে চারতলা পর্যন্ত উঠতে পেরেছিলাম ৷ সিঁড়িতে দাঁড়িয়ে যতদূর দৃষ্টি যায় ততদূর কোনো ভিক্টিমের   চিহ্ন পাওয়া যায়নি ৷

মঙ্গলবার সকাল পাঁচটার দিকে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কথা জানালেও বিকেলের পর আবারও ভবনটিতে আগুন জ্বলে ওঠে৷ সন্ধ্যার পর রাতে আগুনের তীব্রতা বাড়ে৷

তবে, আগুন রাতের মধ্যেই নেভানো সম্ভব হয়েছে বলে দাবি করেন আব্দুল মন্নান ৷

তিনি বলেন, ভেতরে প্ল্যাস্টিক, রাবারজাতীয় বস্তু থাকার কারণে প্রতিনিয়ত পানি ছিটিয়ে যাচ্ছি । তাছাড়া দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় ভবনটি এখন অনিরাপদ।

আমরা গণপূর্ত অধিদপ্তরের এক্সপার্ট টিমসহ সংশ্লিষ্ট দপ্তরের পরামর্শের অপেক্ষায় আছি ৷ উপরের নির্দেশনা ছাড়া ভবনে  ঢুকে অনুসন্ধান চালানো যাচ্ছে না ৷

 

ভবনে অনুসন্ধান চালাতে না পারায় নিখোঁজদের বিষয়ে চূড়ান্ত কোন তথ্য দিতে পারছে না ফায়ার সার্ভিস। মঙ্গলবার জেলা প্রশাসন একটি তালিকা করার উদ্যোগ নিয়েছে জানালেও নিখোঁজের কোনো সংখ্যা গণমাধ্যমের কাছে প্রকাশ করছেন না। ফলে নিখোঁজদের খোঁজে অপেক্ষমান স্বজনদের প্রতীক্ষা আরো দীর্ঘ হচ্ছে। ঘটনার চতুর্থ দিন বুধবার সকালেও কারখানার সামনে ও আশপাশের এলাকায় নিখোঁজদের স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!