নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

বক্তব্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপি নেতা কাজী মনিরের বিরুদ্ধে বিক্ষোভ-ঝাড়ু মিছিল

বক্তব্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপি নেতা কাজী মনিরের বিরুদ্ধে বিক্ষোভ-ঝাড়ু মিছিল

Facebook
WhatsApp
LinkedIn
বক্তব্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপি নেতা কাজী মনিরের বিরুদ্ধে বিক্ষোভ-ঝাড়ু মিছিল
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে রূপগঞ্জ উপজেলার চনপাড়াবাসী। কাজী মনিরের এক বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১ টার পর চনপাড়া জনকষ্যাণ স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে রূপগঞ্জ-কালীগঞ্জ- ডেমরা সড়কে ঝাড়ুমিছিল করে বিক্ষোভকারীরা।
রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন ও লুটপাটের ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের লোকজন জড়িত এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু– মিছিল বের করেছে এলাকাবাসী। ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের চনপাড়া এলাকায় তারা এ বিক্ষোভ করে। গতকাল  বৃহস্পতিবার চনপাড়া জনকল্যাণ স্কুল মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শিক্ষক আবুল কালাম আজাদ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডা: সোলাইমান কবির, ডা: জাবেদ, মোঃ ইস্রাফিল ও শামীম প্রমুখ
সভায় বক্তারা বলেন, গাজী টায়ার কারখানায় আগুন ও লুটপাটের ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের কেউ জড়িত নয়। রাজনৈতিক প্রতিহিংসায় লুটপাটের ঘটনায় আমাদের জড়ানো হচ্ছে। কাজী মনিরুজ্জামানের দেওয়া বক্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা জানানো হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা চনপাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজী মুনিরুজ্জামানের কুশপুত্তলিকা দাহ এবং চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন।
উল্লেখ্য গত ২৫ আগষ্ট গাজী টায়ার কারখানায় অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। গত ২৬আগষ্ট এ ঘটনায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মানুষদের দায়ী করেন। এর পর থেকে চনপাড়া এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!