নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

মামলার তদন্ত  না করে অহেতুক কাউকে গ্রেপ্তার করবে না পুলিশ : নবাগত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ

মামলার তদন্ত  না করে অহেতুক কাউকে গ্রেপ্তার করবে না পুলিশ : নবাগত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ

Facebook
WhatsApp
LinkedIn
মামলার তদন্ত  না করে অহেতুক কাউকে গ্রেপ্তার করবে না পুলিশ : নবাগত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, যে কেউ মামলা করতেই পারে। মামলা হওয়ার মানে তো এই না যে তার জেল-হাজত হয়ে যাচ্ছে বা সে অভিযুক্ত হয়ে যাচ্ছে। মামলাটা হলো প্রথমিক পর্যায়। এরপর আমরা ওইটা তদন্ত করবো। তারপর যদি তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে সে অভিযুক্ত হবে, সত্যতা না পাওয়া গেলে তাকে অভিযোগ থেকে বাদ দেওয়া হবে। তদন্ত না করে কাউকে অহেতুক গ্রেপ্তার বা হয়রানি পুলিশ করবেনা  তিনি সাংবাদিকদের আশস্ত করেন।

সোমবার (২ সেপ্টেম্বর ) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আপনারা যদি কোথাও কোনো প্রমাণ পান যে আমার পুলিশের কেউ এর সঙ্গে জড়িত, আমাকে প্রমাণসহ দিতে হবে। আপনি প্রমাণ দিবেন, আমি অবশ্যই ব্যবস্থা নিবো।

তিনি বলেন, ‘আমি নিজেই প্রথম এখানে এসে যানজট দেখে বলেছি, এটাতো কোন শহরের অবস্থা না। আমি সঙ্গে সঙ্গে আমাদের পুলিশদের ডেকেছিলাম, টিআইদের ডেকেছিলাম। তারাও মানসিকভাবে একটু খারাপ অবস্থায় ছিলো। আমি তাদের উজ্জীবিত করেছি। আমি বলেছি, প্রথমে যানজট সমস্যা সমাধান করতে হবে। পুলিশের পাশাপাশি ভলান্টিয়ার দেয়া যায় কি-না সে বিষয়ে আমরা কথা বলেছি। আপনাদের ভেতর থেকেও কারো ১০টা সিএনজি বা ১০টা অটো আছে, এসব নিয়ে তদবির করবেন না প্লিজ। তাহলে আমি কিন্তু কাজ করতে পারবো না।’

পুলিশ সুপার বলেন, ‘আমি ২৫তম বিসিএসের একজন কর্মকর্তা। একটি প্রতিকূল পরিস্থিতিতে আমরা এখানে পুলিশের দায়িত্ব নিয়ে এসেছি। এই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা আছে। অনেক চড়াই-উৎড়াই আছে। গত ৫ আগস্টের পর আমাদের বিভিন্ন থানা-অফিস ভাঙ্গচুর ও লুটপাট করা হয়েছে। পুলিশের মনোবলটাও ভেঙ্গে গেছে। আমরা পুলিশের মনোবল ফেরাতে প্রথমে কাজ করবো। পাশাপাশি জনগণের মধ্যেও পুলিশের প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছিলো, ওই জায়গা থেকে উত্তরণের আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে সবার আগে সহযোগিতা প্রয়োজন আপনাদের। আপনারা যদি অতীতের মতো সহযোগীতা না করেন, তাহলে আমরা সব পুলিশ মিলেও জনগণের আস্থা ফেরাতে পারবো না। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার পুলিশকে সহযোগিতা করবেন। আপনারা অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন, সেটাকে আমি সাধুবাদ জানাবো।’

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!