নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতি ,১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট-আহত ৩

রূপগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতি ,১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট-আহত ৩

Facebook
WhatsApp
LinkedIn
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের পূর্বাচল উপশহরের ৮ নম্বর সেক্টরের ৫৮ নম্বর বাড়িতে গত ২সেপ্টেম্বর সোমবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
এলাকাবাসী জানায়, ১০/১২ সদস্যের একদল ডাকাত ছুরি, রামদা, লোহার রড ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। ডাকাতরা দরজা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে বাড়ির লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও চোখ বেঁধে এক ঘন্টাব্যাপী লুটপাট চালায়। ডাকাতরা ৮ ভরি স্বর্ণালঙ্কার, হিরের আংটি, ল্যাবটপ, ক্যামেরা, মোবাইলফোন ও নগদ টাকাসহ ১৫লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকতদের হামলায় শিক্ষক বিল্লাল হোসেনের মেয়ে মাহমুদা আক্তার(৪৮), নাতি সিয়াম ভুঁইয়া(২৪) ও নাতিন মোবাশ্বিরা মুন্নী(১৮) আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানা ওসি জুবায়ের হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও চিহ্নিত করে ডাকাতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!