নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ননএসি বাস ভাড়া ৪৫ টাকা এবং এসি বাস ভাড়া ৫৫ টাকা নির্ধারণের দাবি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ননএসি বাস ভাড়া ৪৫ টাকা এবং এসি বাস ভাড়া ৫৫ টাকা নির্ধারণের দাবি

Facebook
WhatsApp
LinkedIn
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে  ননএসি বাস ভাড়া ৪৫ টাকা এবং এসি বাস ভাড়া ৫৫ টাকা নির্ধারণের দাবি

Tnntv24. নিজস্ব প্রতিবেদক:

 

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ননএসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া ৫৫ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)  বিকেলে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তারা এই দাবি জানান।

আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ভাড়া কার্যকর করার জন্য তাগিদ দেন সংগঠনটির নেতারা।

সংগঠনের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা ছিলেন পরিবহন মালিকবান্ধব। তিনি মালিকবিরোধী কোনো পদক্ষেপ নিতে পারতেন না। তার আত্মীয়স্বজন, পরিবহনের সাথে যুক্ত থেকে বাংলাদেশের মানুষদের জিম্মি করে রেখেছে। বারবার বলার পরও এ থেকে পরিত্রাণ পাওয়া যায়নি। আওয়ামী লীগ সরকার বিআরটিএ’র মাধ্যমে যে হিসেব উপস্থাপন করেছে তা গণবিরোধী, মালিকদের স্বার্থরক্ষার।’

তিনি আরও বলেন, ‘পরিবহনকে যেহেতু এখন চাঁদা দিতে হয় না, সেহেতু ভাড়া কমাতে হবে। গত মাসে টিআইবি সংবাদ সম্মেলনে করে বলেছে, সরকার পরিবহন ভাড়া যেভাবে নির্ধারণ করে তা অবৈধ, বেআইনি। আমরা জেলা প্রশাসকের সাথে বসেছিলাম, তারা ১৫ দিনের সময় চেয়েছিলেন।

আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ভাড়া কমাতে হবে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটের নন-এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ করতে হবে।’ শিক্ষার্থীদের জন্য বাসভাড়া অর্ধেক করতে হবে বলেও দাবি জানান রফিউর রাব্বি।

সংগঠনটির সদস্যসচিব ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, খেলাঘর আসরের সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদ নেতা আবু নাঈম খান, গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!