নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে অসহায় পরিবারের জমি  দখলের চেষ্টা 

রূপগঞ্জে অসহায় পরিবারের জমি  দখলের চেষ্টা 

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে অসহায় পরিবারের জমি  দখলের চেষ্টা 
Tnntv24. রূপগঞ্জ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সালাউদ্দিন মিয়ার খরিদকৃত ৯ শতাংশ জমির উপর নির্মিত ঘর ও বাড়ির   গেইট ভেঙ্গে লুটপাট চালিয়ে পুণরায় সীমানা প্রাচীর নির্মাণ করে সম্পত্তি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে । অভিযোগের তীর একই এলাকার জহিরুল ইসলামের দিকে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভূক্তভুগী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার  ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার সালাউদ্দিন মিয়ার ভুলতা মৌজার এসএ- ৩১৯, আরএস-৪৪৫ নং খতিয়ানে, এসএ-৮২৪ ও আরএস- ১৫৭২ নং দাগে ৯ শতাংশ  সম্পত্তি ক্রয় করে সীমানা প্রাচীরসহ একটি ঘর নির্মাণ করে  ভোগ দখল করে আসছে। এমতাবস্থায় এ সম্পত্তিতে আদালতে ৩১৪/২২ দেওয়ানী মামলা দায়ের করা হয়। মামলাতে উল্লেখ থাকে মামলা চলমান অবস্থায় বাদী/বিবাদী কোনো পক্ষই সম্পত্তিতে কোনো প্রকার কার্যক্রম চালাতে পারবে না। কিন্ত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একই উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ মধ্যপাড়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে জহিরুলের নেতৃত্বে সম্পত্তিতে জোরপূর্বক ভাবে পূর্বের স্থাপনা একটি ঘর ও দুটি লোহার গেইট ভেঙ্গে লুট করে নিয়ে যায়। এতে ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে।   পরে ওই সমম্পত্তিতে বালু ভরাট করে সীমানা প্রাচীর নির্মাণ করে দখলের চেষ্টা করে । এ সীমানা প্রাচীর নির্মাণ ও বালু ভরাটের বাঁধা দিলে জহিরুলের নেতৃত্বে ৫০/৬০ সদস্যের একদল সন্ত্রাসী হাতে রাম দা, ছেন, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সালাউদ্দিনের পরিবারের উপর হামলা চালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সীমানা প্রাচীর নির্মাণ ও বালু ভরাটের কাজে বাধা দিলে মেরে ফেলবে বলে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
এ ঘটনায় জমির মালিক সালাউদ্দিনের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে মুর্তূজাবাদ এলাকার মৃত আক্কাস আলীর ছেলে জহিরুল ইসলাম (৫০), তার ছেলে ইমন (২৬)সহ আরো অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে  রূপগঞ্জ থানার ওসি যুবায়ের হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!