নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের পূর্বাচলে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ ২০ লাখ টাকার মালামাল লুট, আহত-৩
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৮ নম্বর সেক্টরের গোবিন্দপুর এলাকায় বিল্লাল মাস্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার
( ৩ সেপ্টেম্বর ) রাতে এ ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, ল্যাপটব, স্মার্টফোন ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় । এতে বাঁধা দিলে নারী সহ ৩জনকে পিটিয়ে গুরুত্বর আহত করে ডাকাত সদস্যরা।
বাড়ির মালিক বিল্লাল হোসেন জানান, গতরাতে রাজউক পূর্বাচল উপশহরের ৮ নম্বর সেক্টরের গোবিন্দপুর এলাকায় ২০-২৫জনের ডাকাত দল তার বাড়ি সীমানা প্রাচীর বেয়ে ভেতরে ঢুকে বাড়ির সবাইকে হাত, পা বেঁধে জিম্মি করে ফেলে। পরে নগদ টাকা,  স্বর্নালঙ্কার, ল্যাপটব, স্মার্টফোন সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এতে বাঁধা দিলে মাহমুদা আক্তার (৪৮), মোবাসিরা মুন্নী(২৪), সিয়াম ভূঁইয়া (১৮) সহ ৩জনকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় মাহমুদা আক্তারের কানের দুল দিতে না চাইলে কান ছিঁড়ে কানের দুল নিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তদন্ত জোবায়ের আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!