নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

মহানগর বিএনপির মহাসচিব টিপুর ওপর সন্ত্রাসী হামলা।Nafiz Ashraf. Tnntv24

মহানগর বিএনপির মহাসচিব টিপুর ওপর সন্ত্রাসী হামলা।Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিবাদ সভা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ বিএনপির লোকজন। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেন, শুক্রবার বিকেলে  শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড় বন্দর উপজেলা এলাকায়  বিএনপি’র একটি অনুষ্ঠানে যোগদানের জন্য অটো রিক্সা যোগে যাচ্ছিলেন। অটোরিকশাটি নবীগঞ্জ এলাকায় গেলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বন্দর উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি আতাউর রহমান মুকুল, বিএনপি নেতা সৌরভ ও রাজীবের নেতৃত্বে একদল লোক অটোরিকশা থামিয়ে হামলা চালায়। একপর্যায় তাকে অটোরিকশা থেকে নামিয়ে লাঠি সোঠা  দিয়ে  বেধড়ক পিটুনি দেয়। পরে লোকজন তাকে উদ্ধার করে বন্দরের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নারায়ণগঞ্জে পাঠানো হয়।
টিপু অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যেই বিএনপি থেকে বহিষ্কৃত আতাউর রহমান মুকুল ও সাবেক সংসদ সদস্যের ছেলে আবুল কাওসার আসার লোকজন তাকে মারধর করেছে।
এদিকে নারায়ণগঞ্জ  সিটি কর্পোরেশনের কাউন্সিলর  আবুল কাওসার আশা টিপুকে মারধরের অভিযোগ  অস্বীকার করেন।
বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বন্দর উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি আতাউর রহমান মুকুল টিপুকে মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন,মারধরের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। তিনি বলেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু মিলে আমার বিরুদ্ধে ছাত্র বৈষম্য আন্দোলনের ঘটনায়  সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দিয়েছে । আমি বিএনপির রাজনীতি করি তারপরও তারা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এই মামলা করিয়েছে  বলে তিনি অভিযোগ করেন। ##

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!