নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ছাত্রদল নেতা দোলন ভূইয়া হত্যা চেষ্টা আসামীদের গ্রেফতার দাবি: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ছাত্রদল নেতা দোলন ভূইয়া হত্যা চেষ্টা আসামীদের গ্রেফতার দাবি: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ছাত্রদল নেতা দোলন ভূইয়া হত্যা চেষ্টা আসামীদের গ্রেফতার দাবি: Nafiz Ashraf.Tnntv24
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ১ নম্বর  ওয়ার্ড ছাত্রদলের সভাপতি দোলন ভুঁইয়াকে (৩২) হত্যাচেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সভা, বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৯সেপ্টেম্বর) কাঞ্চন-মুড়াপাড়া-রূপসী সড়কের আতলাশপুর বেলতলা এলাকায় এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনের আগে বেলতলা মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মামলার বাদী আব্দুস সামাদ ভুঁইয়া।
সভায় বক্তব্য রাখেন আতলাশপুর এলাকার আব্দুল বরাত বাবু, দোলন ভুঁইয়ার মা ফরিদা বেগম, বোন তন্নী আক্তার, চাচী জেনিফা ইয়াছমিন, আশিক ভুঁইয়া, মুকুল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ৪সেপ্টেম্বর ছাত্রদল নেতা দোলন ভুঁইয়াদের ফসলি জমির উপর দিয়ে একই গ্রামের ফসিউজ্জমানের ছেলে সাবিত ভুঁইয়ার নামীয় ড্রেজারের বালুর পাইপ বসাতে গেলে দোলন ভুঁইয়া বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে ৪০/৪৫ সদস্যের একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে রামদা, ছেনি, চাইনিজ কুড়াল, লোহার রডসহ অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা দোলন ভুঁইয়ার হাত ও পায়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। আহত দোলন ভুঁইয়াকে(৩২) পঙ্গু হাসপাতালে ও তার চাচা আব্দুস সামাদ ভুঁইয়া (৬২) এবং আনোয়ার হোসেনকে(৪৮) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার আসামী কাউসার, আওলাদ, ইস্রাফিল, সেলিম ও রাব্বিসহ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট ও ঢাকা-মুড়াপাড়া-কাঞ্চন সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য এ ব্যাপারে দোলন ভুঁইয়ার চাচা আব্দুস সামাদ ভুঁইয়া বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে  অজ্ঞাত ২০/২৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!