নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে গাজী টায়ার কারখানার ওয়েস্টেজে আগুন দিয়ে মালামাল লুট, আটক ১০ 

রূপগঞ্জে গাজী টায়ার কারখানার ওয়েস্টেজে আগুন দিয়ে মালামাল লুট, আটক ১০ 

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে গাজী টায়ার কারখানার ওয়েস্টেজে আগুন দিয়ে মালামাল লুট, আটক ১০ 
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার ৫ তলা গেস্ট হাউজ বিল্ডিংয়ের নিচতলায় রাখা ওয়েস্টে আগুন দিয়ে  মালামাল লুট করার সময় ১০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর ) ভোরে উপজেলার রূপসী এলাকায় গাজী টায়ার কারখানার ভিতর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মাসুদ রানা, সায়েম, দ্বীন ইসলাম, মোখলেস মিয়া, নাসির, তৌফিক, ইমরান,  কামাল, আরিফ ও ইমাম হোসেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান,  ভোর রাত ৪ টারদিকে একদল লুটেরা গাজী টায়ার কারখানার ভিতরে প্রবেশ করে। এসময় তারা কারখানার ভিতরে ৫ তলা গেস্ট হাউজ বিল্ডিংয়ের নিচতলায় মালামাল রাখার ওয়েস্টে আগুন ধরিয়ে দিয়ে তারা বিভিন্ন মালামাল লুট করার চেষ্টা চালায়। আগুনের খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
 ঘটনাস্থল থেকে রূপগঞ্জ থানা পুলিশ, সেনাবাহিনী,  ও শিল্প পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে  ১০ জনকে আটক করে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি আরো জানান।
এদিকে, গতকাল রবিবার বিকালে গাজী টায়ার কারখানায় মালামাল লুট করার সময় ৭ জনকে আটক করে সেনাবাহিনী। পরে তাদেরকে ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) ওবাইদুর রহমান সালেহ প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে রাতে তাদেরকে নারায়গঞ্জ কারগারে প্রেরন করে পুলিশ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!