নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে কলেজ ছাত্র জিসান হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন: Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে কলেজ ছাত্র জিসান হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন: Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে কলেজ ছাত্র জিসান হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন: Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্র জিসান হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ মিঠাবো গ্রামের বাসিন্দা ও ধনিয়া কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র তাওহিদুল ইসলাম জিসান(২১) হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। ১০সেপ্টেম্বর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে জিসানের পিতা আলমগীর হোসেন মোল্লা এ সংবাদ সম্মেলন করেন। এ সময় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ও দপ্তর সম্পাদক আমির হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জিসানের পিতা ও হত্যা মামলার বাদী আলমগীর হোসেন মোল্লা বলেন, গত ৩০জুলাই জিসানকে হত্যা করা হলেও আজও মামলার আসামীদের গ্রেফতার করা হয়নি। মামলা তুলে নেওয়ার জন্য আসামী ও তাদের সমর্থিতরা সন্ত্রাসীরা ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে। আমাদের আত্মীয় স্বজনসহ পরিবারের সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করে আসছে। হত্যা মামলার আসামীরা রূপগঞ্জ উপজেলা বিএনপিতে যোগদানের জন্য চেষ্টা করছে। আসামীরা যেন দলীয় সমর্থন না পায় সেজন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য গত ৩০জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে তাওহিদুল ইসলাম জিসানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় ৩১আগষ্ট হত্যাকান্ডে জড়িতদের আসামী না করে সন্ত্রাসীদের ভয়ে বাধ্য হয়ে দুই জনকে আসামী করে আলমগীর হোসেন মোল্লা রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। আওয়ামী সরকারের পতনের পর গত ৩সেপ্টেম্বর ২৮ জনের নাম উল্লেখ করে আরো একটি মামলার আবেদন করেন নারায়ণগঞ্জ আদালতে ।  আদালত রূপগঞ্জ থানাকে অভিযোগটি নথিভুক্ত করার জন্য আদেশ দেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!