নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামসেদকে গ্রেফতার করেছে র‍্যাব: Nafiz Ashraf. Tnntv24

ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামসেদকে গ্রেফতার করেছে র‍্যাব: Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামসেদকে গ্রেফতার করেছে র‍্যাব: Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় প্রয়াত সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বিরুদ্ধে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণের পর হত্যার নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ ’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, ভোর পৌনে পাঁচ টায় ঢাকার মিরপুর এলাকা থেকে জামশেদ শেখ (৩৬) কে গ্রেফতার করা হয়। ত্বকী হত্যার সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে।

এ নিয়ে গত তিন দিনে চার জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ সদস্যরা। গতকাল মঙ্গলবার মোঃ শাফায়েত হোসেন শিপন,মামুন মিয়া ও মোঃ কাজল হাওলাদারকে আদালতে হাজির করে ৬ দিনের রিমান্ডে নিয়েছে।
র‍্যাব জানায়, ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জেলার চাষাড়া এলাকা থেকে মোঃ শাফায়েত হোসেন শিপনকে, কালিবাজার এলাকা থেকে মামুন মিয়া ও ঢাকার ধানমন্ডি এলাকা থেকে মোঃ কাজল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের ১০ দিন করে রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। আদালত প্রত্যাক আসামিক ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে দ্রুত ত্বকী হত্যা মামলার সকল আসামীদের গ্রেফতার সহ আদালতে অভিযোগ পত্র দাখিল ও মামলার বিচার কাজ শুরু করার দাবী জানিয়েছেন মামলার বাদী নিহত ত্বকীর পিতা সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। পতন হওয়া সরকারের আশ্রয়ে থাকায় হত্যায় জড়িতদের পরিচয় প্রকাশের পরও বিগত বছর গুলোতে তাদের গ্রেফতার করা হয়নি।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। একদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যায় মেলে ত্বকীর লাশ। ত্বকী হত্যার সাথে ওসমান পরিবারের সদস্যরা জড়িত আছেন বলে শুরু থেকে অভিযোগ করে আসছে তার পরিবার। শুরুতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা তদন্ত করলেও উচ্চ আদালতের নির্দেশে ত্বকী হত্যা মামলার তদন্ত র‍্যাব-১১ এর নিকট অর্পণ করা হয়। তবে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই হত্যকাণ্ডের তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র‍্যাব।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!