নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জ ভূমি অফিসে কাজে ধীরগতি, ভোগান্তিতে ভূমি মালিকরা । Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জ ভূমি অফিসে কাজে ধীরগতি, ভোগান্তিতে ভূমি মালিকরা । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জ ভূমি অফিসে কাজে ধীরগতি, ভোগান্তিতে ভূমি মালিকরা । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সহকারী কমিশনার ভূমি স্বাভাবিকভাবেই সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ১ আগষ্ট ২০২৪ ইং পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল দুই ভাগে ভাগ হয়েছে এসিল্যান্ড অফিস। ভাগ হওয়ার পর নতুন সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন মোঃ উবায়দুর রহমান সাহেল। যোগদানের পর থেকে আজ পর্যন্ত কোন কাজ করতে পারেনি সহকারী কমিশনার ভূমি পূর্বাচল রাজস্ব সার্কেল।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গত এক মাস যাবত নামজারি সহ অন্যান্য সকল কাজ দাউদপুর, রূপগঞ্জ, ভোলাব ইউনিয়ন ও কাঞ্চন পৌরসভা এই চারটি ভূমি অফিসের মৌজা গুলির জমির কোন নামজারি করতে পারছে না সাধারণ গ্রাহক। এতে ব্যহত হচ্ছে জমি রেজিষ্ট্রেশন, রাজস্ব হারাচ্ছে সরকার। অফিস সূত্রে কারন হিসেবে অফিসের কর্মকর্তারা বলছেন রূপগঞ্জে সহকারী কমিশনার ভূমি পূর্বাচল রাজস্ব সার্কেল চাকুরীতে যোগদানের পর থেকে ভূমি মন্ত্রনালয় থেকে কোন আইডি দেয়া হয়নী তাই কাজের ধীর গতি। আইডি পেলেই কাজ স্বাভাবিক হয়ে যাবে।

কথা হয় ভূক্তভোগী পূর্বাচল উপশহর প্লট মালিক ইমরুল আনোয়ারের সাথে তিনি বলেন, আমি গত ১৪ ই আগষ্ট আমার নিজ নামীয় নামজারী আবেদন করে সহকারী কমিশনার ভূমি পূর্বাচল রাজস্ব সার্কেলে জমা দিয়ে আসি কিন্ত এখন পর্যন্ত এর কোন কাজই হয় নাই। অফিসে যোগাযোগ করলে কর্মকর্তারা জানায়,সহকারী কমিশনার ভূমি পূর্বাচল রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আইডি করা হয়নী বলে কাজের ধীর গতি হচ্ছে। তিনি আরো বলেন, গত ৫ আগষ্ট বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলন সফল হবার পর থেকে দেশের সকল সেক্টরেই আমূল পরিবর্তন হলেও ভূমি সেবায় গ্রাহকদের হয়রানি লেগেই আছে।

আরেক ভূক্তভোগী নূর ইসলাম জানান, আমার নামজারী হয়েছে আগের অফিস তথা সহকারী কমিশনার ভূমি রূপগঞ্জ অফিসে । যখনই আমি ডি,সি,আর ও পর্চা করার জন্য মূল খতিয়ান থেকে মাইনাস করার জন্য জমা দিবো ঠিক সে দিনই সকল নথি অফিস থেকে নতুন সার্কেলে স্থানান্তরিত হয়। এদিকে আমার পরিবারে বিভিন্ন সমস্যা থাকায় নামজারী পূর্নাঙ্গ না হওয়ায় জমি বিক্রিও করতে পারছি না। এই সমস্যার সমাধান কবে হবে তাও অফিসের লোকজন বলতে পারছে না।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি (পূর্বাচল রাজস্ব সার্কেল) বলেন, পূর্বাচল রাজস্ব সার্কেলটি একেবারেই নবসৃজিত হওয়ায় বর্তমানে নথিপত্র হস্তান্তর ও অফিস ভবনের স্থাপন, সংস্কার কাজ চলমান রয়েছে৷ পূর্বাচল সার্কেলের ই-নামজারি আইডি ১৫ সেপ্টেম্বরের পরে শুরু হবে মর্মে মন্ত্রণালয় থেকে অবহিত করা হয়েছে। নামজারি আইডি পেলে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!