নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সাংবাদিক রাশেদুল ইসলাম কে প্রাণনাশের হুমকি: Nafiz Ashraf. Tnntv24

সাংবাদিক রাশেদুল ইসলাম কে প্রাণনাশের হুমকি: Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রাশেদুল

Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ

এশিয়ান টিভির রিপোর্টার ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার পূর্বাচল প্রতিনিধি রাশেদুল ইসলামকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে মনির ওরফে ডিব্বা মনির ও মাদক কারবারি আক্তার। সাংবাদিকের বাড়িতে হানা দিয়ে তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে হুমকি দিয়েছে এই সন্ত্রাসীরা।গতকাল

বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর ) দুপুরে এই ঘটনায় ভুক্তভোগি সাংবাদিক রাশেদুল ইসলাম ও তার মা জোসনা আকতার রূপগঞ্জ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত বিবাদীরা হলেন- রূপগঞ্জের ব্রাহ্মণগাঁও এলাকার মনির ওরফে ডিব্বা মনির (৪৫) ও দক্ষিণবাগ এলাকার আক্তার হোসেন (৪০)।

লিখিত অভিযোগে রাশেদুল ইসলাম উল্লেখ করেন, উল্লেখিত বিবাদীরা উচ্ছৃঙ্খল, দাঙ্গাবাজ, ভূমিদস্যু ও কলহপ্রিয় প্রকৃতির লোক। তারা দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত নানা বিষয় নিয়া আমিসহ আমার পরিবারের সদস্যদের সাথে বিরোধপূর্ণ অবস্থানে রয়েছে। ফলে তারা আমাকে প্রায় সময় নানান ধরনের ভয়ভীতিসহ হুমকি প্ৰদৰ্শন করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১ টার দিকে আক্তার হোসেনের সহযোগিতায় বিবাদী মনির ওরফে ডিব্বা মনির তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। সেই ঘটনার ফোন কল রেকর্ড আমার কাছে প্রমাণস্বরুণ সুরক্ষিত রয়েছে।

একইভাবে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে উক্ত বিবাদীরা আমার দক্ষিণবাগ এলাকার বসত বাড়ির সামনে গিয়ে আমার পরিবারের সদস্যদের নাম উল্লেখ করে গালিগালাজ করে। এ সময় আমার মা মোসাঃ জোসনা আকতার (৫৮) এর প্রতিবাদ করলে তার সাথে উচ্চবাচ্য করে হৈ চৈ করে। পরে তারা গুম ও খুনের হুমকি দিয়ে আমার মাকে ভয় দেখায়। এই ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!