নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে শেখ হাসিনার পূর্বাচলের সকল প্লটের বরাদ্দ বাতিলের দাবিতে বিক্ষোভ -মানববন্ধন। Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে শেখ হাসিনার পূর্বাচলের সকল প্লটের বরাদ্দ বাতিলের দাবিতে বিক্ষোভ -মানববন্ধন। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে শেখ হাসিনার পূর্বাচলের সকল প্লটের বরাদ্দ বাতিলের দাবিতে বিক্ষোভ -মানববন্ধন। Nafiz Ashraf. Tnntv24

Tnntv24 রূপগঞ্জ সংবাদদাতাঃ

রাজউকের নতুন শহর পূর্বাচলে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার পরিবারের ১০ কাঠার ৬টি প্লটসহ অনিয়নের মাধ্যমে বরাদ্দ নেয়া বিগত সরকারের দোসরদের সকল প্লট বরাদ্দ বাতিলের দাবিতে গতকাল শনিবার পূর্বাচলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় আদিবাসিরা।

বৃষ্টি উপেক্ষা করে দুপুর ১২টার দিকে আদিবাসী সমন্নয়ক ও কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেনের নেতৃত্বে পূর্বাচলের ১১ নাম্বার সেক্টর পর্শি এলাকায় তারা এই কর্মসূচী পালন করেন।এসময আদিবাসিরা জানান- রাজউকের আইন অনুসারে যাদের জমি বা বাড়ি অধিগ্রহণ করা হয়েছে, প্লট বরাদ্দের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। কিন্ত এখন পর্যন্ত ৬০ শতাংশ ক্ষতিগ্রস্থ আদিবাসি প্লট পায়নি। এদিকে গত ১০ বছর যাবত বিগত সরকার আদিবাসীদের প্লট বরাদ্দ বন্ধ রাখলেও বিশেষ ক্ষমতা আইনে -১৩-এ- সরকার হাজার হাজার প্লট বরাদ্দ দিয়েছে।

এর ভেতরে শেখ হাসিনার দুই বোন- ৪ সন্তান- ১৫ গাড়ি চালকসহ বিনা ভোটের এমপি- রাজনীতিবিদসহ বিগত সরকারের চাটুকাররা রয়েছেন। তাই অভিলম্বে ওইসব প্লটের বরাদ্দ বাতিল করে ক্ষতিগ্রস্ত আদিবাসিদেরকে ফিরিয়ে দেয়ার জন্য তারা দাবি জানান।

এসময় রাজউক ও সরকার বরাবর ৫ দফা দাবি তুলে ধরে আদিবাসীরা বলেন অনতিবিলম্বে এই ৫ দফা দাবি পূরণ করা না হলে রাজউক ঘেরাওসহ তারা আরও কঠোর কর্মসূচী পালন করবেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!