নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

মালিক-শ্রমিকের দূরত্ব কমিয়ে আনতে হবে-শ্রম ও কর্মসংস্থান সচিব । Nafiz Ashraf. Tnntv24

মালিক-শ্রমিকের দূরত্ব কমিয়ে আনতে হবে-শ্রম ও কর্মসংস্থান সচিব । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মালিক-শ্রমিকের দূরত্ব কমিয়ে আনতে হবে-শ্রম ও কর্মসংস্থান সচিব । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নাফিজ আশরাফ:

শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, সেনাবাহিনী বা আইনশৃংখলা বাহিনী প্রতিটি ফ্যাক্টরী পাহারা দিয়ে রাখবে তা হতে পারেনা। মালিক শ্রমিকদের মধ্যে যে দুরত্ব তা কমিয়ে আনতে হবে। কোন কারখানায় বা ফ্যাক্টরীতে শ্রমিক অসন্তোষ হলে শ্রমিকনেতা বা ট্রেড ইউনিয়নের সহায়তা আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। তিনি আইএলও কনভেশন অনুযায়ী শ্রম আইন মেনে প্রতিটি ফ্যাক্টরী চালানোর জন্য মালিকদের প্রতি আহবান জানান । সোমবার দুপুরে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারস এন্ড এক্সাপোটার এসোসিয়েশন ( বিকেএমইএ ) ভবনে নারায়ণগঞ্জ অঞ্চলে শ্রম শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, রাস্তা অবরোধ করে বা গার্মেন্টস ভাংচুর করে শ্রমিকের মজুরি দ্বিগুন করতে হবে দাবি তুললে হবেনা। এটি বাস্তবায়ন করতে হলে একটি নিয়ম আছে। সরকারি মজুরি বোর্ড আছে। প্রতি বছর ৫ শতাংশ করে মজুরি বৃদ্ধি হয় । সেটির জন্য প্রসেস আছে সেই প্রসেস মানতে হবে শ্রমিকদের।

একই সাথে তিনি মালিকদের শ্রমিকদের কথা ধৈয্যধরে শুনার আহবান জানিয়ে বলেন, প্রয়োজনে মালিক শ্রমিকের দুরত্ব ঘুচাতে হলে ডায়লগ করতে হবে। তবে যে কোন মুল্যে শিল্পের চাকা সচল রাখতে হবে। তিনি বলেন, জুন -জুলাইয়ের আন্দোলনের কারনে অনেক ফ্যাক্টরী বন্ধ থাকার কারনে অনেক অর্ডার অন্যদেশে চলে গেছে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদের যে কোন ন্যায্যতার সাথে বিকেএমইএ ও বিজেএমইএ কাজ করে। তিনি একটি চাইনিজ ফ্যাক্টরীর উদ্বৃতি দিয়ে বলেন, শ্রমিক অসন্তোষ অব্যহত থাকলে বিদেশী কোম্পানীগুলো বাংলাদেশে বিনিয়োগ না করে অন্য দেশে চলে যাবে। শ্রমিকদের বেতন বৃদ্ধি প্রসঙ্গে বলেন, সাত আট মাস আগে শ্রমিকদের বেতন ৫৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যা অনেক ফ্যাক্টরী এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। তিনি বলেন, আশুলিয়ায় কয়েকটি ফ্যাক্টরীতে আমরা দেখছি শ্রমিকরা কিছু অদ্ভুত দাবি তুলছে ।

বিজেএমইএর সভাপতি রফিকুল ইসলাম বলেন, গত দেড় বছরে অর্ডার কম থাকাসহ নানা করনে ২৭০ টি ফ্যাক্টরী বন্ধ হয়ে গেছে। এই মুহুতে সাভার আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষের কারনে ১০ থেকে ১৫ শতাংশ অর্ডার অন্যদেশে চলে গেছে। তাই গার্মেন্টস সেক্টকে টিকিয়ে রাখার স্বার্থে গার্মেন্টস সেক্টরে স্থিতিশীলতা জরুরী বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ এবং পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!