নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে শান্তি সমাবেশে মাদক সন্ত্রাস নির্মূলের ঘোষণা দিলেন কাজী মনির। Nafiz AShraf. Tnntv24

রূপগঞ্জে শান্তি সমাবেশে মাদক সন্ত্রাস নির্মূলের ঘোষণা দিলেন কাজী মনির। Nafiz AShraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে শান্তি সমাবেশে মাদক সন্ত্রাস নির্মূলের ঘোষণা দিলেন কাজী মনির। Nafiz AShraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি শান্তি সমাবেশ করেছে। গতকাল  শুক্রবার বিকেলে রূপগঞ্জের তারাবো পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে। খাদুন খেলার মাঠে আয়োজিত এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা বিএনপি নেতা মোঃ মহসিন ভুঁইয়া।
সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নাছির উদ্দিন, তারাবো পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপন, যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক মাহফুজ আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু মাছুম, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, তারাবো পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক হাফিজুর মিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি  হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূল করতে হবে। বিএনপিতে কোন অপরাধীর জায়গা নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সংখ্যলঘু, ব্যবসায়ী ও শিল্পপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের জানমাল নিরাপত্তায় সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তবেই এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা খাদুন-রূপসী সড়ক প্রদক্ষিণ করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!