নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের বন্ধন পরিবহনের দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ , আহত ১০, যৌথ বাহিনীর আভিযানে ৮ সন্ত্রাসী গ্রেফতার।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের বন্ধন পরিবহনের দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ , আহত ১০, যৌথ বাহিনীর আভিযানে ৮ সন্ত্রাসী গ্রেফতার।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn

Tnntv24. নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল  ও বন্ধন  পরিবহন নিয়ন্ত্রনে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে দশজন আহত হয়েছে। খবর পেয়ে যৌথবাহিনী এসে ধাওয়া করে  ৮ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ  হয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে  সিটি বন্ধন পরিবহন  দখলে নেয়  বিএনপির (কারাবন্দি )জাকির খান গ্রুপের সন্ত্রাসীরা। পাচঁ আগষ্ট থেকে পরিবহনটি নিয়ন্ত্রন করে আসছিলো জাকির গ্রুপের সন্ত্রাসীরা। বরিবার বিকেলে বিএনপির মিশন পাড়া এলাকার র‌্যাবের ক্রস ফায়ারে নিহত যুবদল নেতা মমিনউউল্লাহ ডেভিডের ছোট ভাই মাহবুবু উল্লাহ তপনের ক্যাডার  সেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত রানা, মমিনুর রহমান বাবু,  কামাল উদ্দিন জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী  অস্ত্রসস্ত্র , লাঠি সোঠা নিয়ে বন্ধন পরবিহনের অফিস ও কাউন্টার দখল নেয়ার জনর‌্য হামলা চালায় । এসময় তাদের হামলায় প্রায় দশজন শ্রমিক আহত হয়। খবর পেয়ে (কারাবন্দি )জাকির খান গ্রুপের সন্ত্রাসী  লিংরাজ, সলিম উল্লাহ করিম সেলিম ওরফে দাদা সেলিম,  জিয়াউর রহমান,  রাজু আহমেদ, মনিরুজ্জামান , কানা আক্তারের নেতৃত্ব একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্র, লাঠি সোঠা, রামদা, ছোড়া ও লোহার পাইপ নিয়ে তপরন গ্রুপেকে ধাওয়া দেয়। এসময় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া , ইটপাটকেল নিক্ষেপ ঘটনা ঘটে। এ ভাবে দুই গ্রুপের মরেধ্য প্রায় ঘন্টা ব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়া চলে। খবর পেয়ে পুলিশ , সেনাবহিনীসহ যৌথ বাহিনী  ঘটনাস্থলে পৌচ্ছে  ধাওয়া করে সংঘষে জড়িত থাকার অভিযোগে ৮ সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তানস্তর করে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান,  বন্ধন পরিবন বাসের মালিকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই গ্রুপের  মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংর্ঘষ হয়েছে। যৌথ বাহিনীর সহায়তায় সর্ঘষে জড়িত ৮ জনকে গ্রেফতার করনা হয়েছে।  এ ধরনের কর্মকান্ড কঠোর হস্তে দমন করা হবে বলে জানান ওসি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!