নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

পূর্বাচল অধিবাসী ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে রাজউক চেয়ারম্যানের মত বিনিময়,১৩ দফা দাবি । Nafiz Ashraf. Tnntv24

পূর্বাচল অধিবাসী ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে রাজউক চেয়ারম্যানের মত বিনিময়,১৩ দফা দাবি । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পূর্বাচল অধিবাসী ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে রাজউক চেয়ারম্যানের মত বিনিময়,১৩ দফা দাবি । Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ  সংবাদদাতাঃ
পূর্বাচল উপ শহর প্রকল্পের মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাজউকের সভাকক্ষে পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ, গাজীপুর ও রূপগঞ্জের জমির মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের সাথে এ মত বিনিময় সভা হয়।
সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের স্বার্থক বাস্তবায়নের লক্ষ্যে মূল অধিবাসীগণ তাদের মতামত ব্যক্ত করেন। একই সাথে তারা প্রকল্প এলাকার মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত লোকদের পক্ষে রাজউক চেয়ারম্যান বরাবর ১৩ দফা দাবি উল্লিখিত স্মারকলিপি প্রদান করেন।
এসময় রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার বলেন, পূর্বাচল প্রকল্পের বিভিন্ন মামলা জটিলতা জনিত সমস্যা নিরসনে এবং ক্ষতিগ্রস্তদের মাঝে বরাদ্দকৃত প্লটের জটিলতা সমাধানে দ্রুত পদক্ষেপ আমরা গ্রহণ করবো। তিনি  আরো বলেন, একই সাথে ক্ষতিগ্রস্ত লোকদের সমস্যা নিয়ে আলোচনার জন্য প্রতি শনিবার রাজউকের পূর্বাচল অফিসে রাজউক চেয়ারম্যান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আহাদ, প্রধান প্রকৌশলী আব্দুল লতিফ, পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, পূর্বাচল অধিবাসী ও রূপগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ আরো অনেকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!